বিনোদন

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড
ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

বুধবার পশ্চিমবঙ্গকে তছনছ করে দিয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্পাল। বিপুল ক্ষতির মুখে সাধারণ মানুষ। রাস্তায় গাছ পড়ে বন্ধ হয়েছে রাস্তা। ভেঙে গিয়েছে হাজার হাজার বাড়ি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।

কাঁচা ঘর যেমন ভেঙেছে, আম্পানের কবল থেকে রক্ষা পায়নি অভিনেতা অঙ্কুশ হাজরার বিলাসবহুল বাড়িও। জানালার কাচ ভেঙেছে। বাড়ির মেঝেতে পানি থই থই। খসে পড়ছে বাথরুমের ফলস সেলিং। একেবারে লণ্ডভণ্ড অবস্থা।

ছবিসহ সেই ঘটনার কথা পোস্ট করে অঙ্কুশ লেখেন, “সাইক্লোন নাকি ভূমিকম্প? আমাদের মতো মানুষেরা কিছুটা হলেও এই ক্ষতি সামাল দিতে পারবে। কিন্তু সেই সব মানুষেরা? যাঁরা সব হারালেন? আমরা সবাই তাঁদের একটু পাশে দাঁড়াই।"

অঙ্কুশের বাড়ির ওই চেহারা দেখে নেটাগরিকদের মনে একটাই প্রশ্ন, “বিত্তবান মানুষদের বাড়িই যদি এতটা ক্ষতিগ্রস্ত হয় তবে উপকূলবর্তী মানুষদের আজ না জানি কী অবস্থা।“ অঙ্কুশের পোস্টের কমেন্ট সেকশনে ভিড় করেছে ফ্যানেদের চিন্তা আর দুরবস্থার চিত্র।

অভিনেতা স্বস্তিকা দত্তও আম্পানের এই বীভৎসতার ছবি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছেন না। অঙ্কুশের পোস্টে কমেন্ট সেকশনে সে কথা জানিয়েছেন স্বস্তিকা। কোথা থেকে যে কী হয়ে গেল ঠাওর করতে পারছেন না তিনি। করোনা আতঙ্কে মানুষের ঘুম উড়েছিল। লকডাউনের মধ্যেও পেটের তাগিদে ক্রমশ ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছিল সবাই। ঠিক সেই সময়েই আরও একটা ধাক্কা...

অঙ্কুশের পোস্ট-

প্রথম দফার লকডাউন শুরু হওয়ার আগেই মা’কে নিয়ে অঙ্কুশের বাড়ি এসেছিলেন ঐন্দ্রিলা। কিন্তু লকডাউন শুরু হওয়ায় আর ফেরা হয়নি তাঁদের। কাল বিপর্যয়ের দিনেও দু’জনেই একসঙ্গেই পরিবারের সঙ্গে ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ