আন্তর্জাতিক

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী
মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

ভারতের পশ্চিমবঙ্গ লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেছে ঘূর্ণিঝড় আমফান। সেই ধ্বংসযজ্ঞ দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছিলেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই সাড়া দিয়ে শুক্রবার সেখানে যাচ্ছেন মোদী।

আকাশ থেকেই মোদী দেখবেন ধ্বংসের চিত্র। প্রধানমন্ত্রীর দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, আকাশপথে রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো মোদী পরিদর্শন করবেন। উড়িষ্যাতেও যাবেন তিনি। এরপর গোটা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক হবে।

আনন্দবাজার পত্রিকা জানায়, শুক্রবার সকাল পোনে ১১টায় কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে মোদীর। এরপর তিনি বসিরহাটে যেতে পারেন। সেখানে বৈঠক করে তারপর আবার কলকাতা বিমানবন্দরে যাবেন। দুপুর দেড়টার দিকে সেখান থেকে ভুবনেশ্বরে রওনা হবেন তিনি।

আমফানের ঝাপটা মূলত পুরোটাই গেছে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। বুধবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ঘূর্ণিঝড়টি সাগর থেকে স্থলে উঠে আসতে শুরু করে। সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলে আছড়ে পড়ে আমফান।

কলকাতার দমদম এলাকার ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ১৩৩ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। “এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে,” বলেছেন মুখ্যমন্ত্রী মমতা।

আমফানে ক্ষতিগ্রস্ত রাজ্যের জন্য মমতা সহযোগিতা চেয়ে পাঠান কেন্দ্রের কাছেও। প্রধানমন্ত্রী মোদী একাধিক ট্যুইটে বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, “পশ্চিমবঙ্গের পাশে রয়েছে দেশ। ক্ষতিগ্রস্তদের সথাসাধ্য সাহায্য করা হবে।”

প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, “সাইক্লোন আমফানে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ দেখেছি। এই কঠিন সময়ে, পশ্চিমবঙ্গের প্রতি সহমর্মিতা রয়েছে পুরো দেশের। রাজ্যের মানুষের দ্রুত পরিস্থিতি কাটিয়ে ওঠার শুভ কামনা করি। স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা চলবে।”

আমফানে এরই মধ্যে পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যুর খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তার মধ্যে শুধু কলকাতায় মৃত্যু হয়েছে ১৯ জনের।

বৃহস্পতিবার সকালেও কলকাতার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ছিল না, পানি সরবরাহও ছিল না। একাধিক টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে টেলিফোন এবং ইন্টারনেট পরিষেবাও ভেঙে পড়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ