আন্তর্জাতিক

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০
আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে কলকাতায় ১৯ জন এবং অন্যান্য জেলায় ৬১ জনের প্রাণহানি ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘূর্ণিঝরে ক্ষয়ক্ষতি মেরামতে প্রাথমিকভাবে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এছাড়া মৃতদের পরিবারকে আড়াই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকা’র।

স্থানীয় প্রশাসন বরাত দিয়ে আনন্দবাজার জানায়, কলকাতায় পানিতে ডুবে চার জন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। রিজেন্ট পার্কে দেওয়াল চাপা পড়ে এক মহিলা ও তাঁর ছেলে এবং কড়েয়ায় টালির চাল ভেঙে এক জনের মৃত্যু হয়েছে। ঝড়ে উড়ে আসা টিনের চালার আঘাতে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে বাড়ি চাপা পড়ে সাঁতরাগাছিতে মৃত্যু হয় রজত পোলেন নামে এক যুবকের। এ দিন ভোরে বেলুড়ে বিকাশ সিংহ নামে এক যুবক ছেঁড়া তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। টিকিয়াপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় খালেদ নিশাদ নামে এক ব্যক্তির। ব্যাঁটরার সানপুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুই যুবকের।

উত্তর শহরতলি এবং উত্তর ২৪ পরগনায় প্রায় ৪৫ হাজার বাড়ি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ১৫ জনের মৃত্যু এবং ৬৫ জন আহত হয়েছেন। জেলার প্রায় সর্বত্র বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। উপড়ে পড়েছে প্রায় ১১ হাজার গাছ।

পূর্ব মেদিনীপুরে হলদিয়া মহকুমায় চার জন এবং কাঁথি মহকুমায় দু’জন মারা গেছেন। আহত অন্তত ১০ জন। পশ্চিম মেদিনীপুরে দু’জন মারা গেছেন। তবে দাঁতন, কেশিয়াড়ি, মোহনপুরেই ক্ষতির পরিমাণ বেশি। নদিয়া জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত ৬১।

পূর্ব বর্ধমানে মঙ্গলকোটে দেওয়াল চাপা পড়ে রাধারমন ঘোষ (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জেলায় প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে প্রশাসন।

আবাসন মেরামত, সেচ, বিদ্যুৎ সরবরাহ, পুকুর পরিষ্কার, মাছ ছাড়া এবং পুনর্গঠনের কাজ হাতে নিয়েছে প্রশাসন। এছাড়া বিশুদ্ধ পানী, ওষুধ, খাবার, মেডিক্যাল ক্যাম্প, রেশন ইত্যাদি পরিষেবা অবিলম্বে সচল করতে চাইছে রাজ্য সরকার।

ফসলের ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরির পাশাপাশি কৃষকদের সাহায্যের রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ঘূর্ণিঝড় আম্পান-পরবর্তী পুনর্গঠনে মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বন্টন করে দিয়ে তিনি নির্দেশ দিয়েছেন, জেলা শাসকদের সহযোগিতা করতে হবে মন্ত্রী এবং জনপ্রতিনিধিদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ