জেলার খবর

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা
খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

আম্ফানের তাণ্ডবে খুলনার উপকূলীয় কয়রা, দাকোপ ও বটিয়াঘাটায় বেড়িবাঁধে ব্যাপক ক্ষতি হয়েছে। খুলনার কয়রার ঘূর্ণিঝড়ের আঘাতে দক্ষিণ বেদকাশি, জোড়শিং বাজার, গোলখালী, উত্তর বেদকাশি গাজীপাড়া, ঘাটাখালি এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে ঘরবাড়ি ও ফসলি জমি প্লাবিত হয়েছে।

কয়রার ইউপি চেয়ারম্যান জিএম শামসুর রহমান বলেন, জোড়শিং বাজারসহ দক্ষিণ বেদকাশি এলাকার বেড়িবাঁধের নাজুক অবস্থা সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) আগেই কয়েকবার জানানো হয়েছিল। কিন্তু তারা গুরুত্ব না দেয়ায় ভাঙনে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, যেনতেন ভাবে সংস্কার করায় প্রতিবছর ভাঙছে বেড়িবাঁধ। এতে বিপর্যয়ের মধ্যে পড়ছেন এলাকার মানুষ। এ কারণে ক্ষতিগ্রস্তরাই এবার নিজেরা শুরু করেছেন বাধ সংস্কারের কাজ।

কয়রার স্থানীয় স্বাধীন সমাজ কল্যান যুব সংস্থার সভাপতি মো. আবু সাঈদ খান জানান, ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগেই জোয়ারের পানি বেড়িবাঁধ উপচে লোকালয়ে ঢুকতে থাকে। এসময় স্থানীয়রা স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে বেড়িবাঁধে মাটি দিয়ে তা’ রক্ষার চেষ্টা করেন। কিন্তু রাতে জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। এসময় পাউবো কর্মকর্তাদের তেমন পদক্ষেপ দেখা যায়নি। তাই ক্ষতিগ্রস্ত গ্রামবাসী নিজের রক্ষার জন্যই নেমেছেন বেড়িবাঁধ সংস্কারে। একই চিত্র বটিয়াঘাটার বটিয়াঘাটার পানখালি ও সুরখালি ইউনিয়েনে। এখানে পানির তোড়ে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার পর স্থানীয়রাই নিজেদের উদ্যোগে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করেছেন।

এদিকে অস্বাভাবিক পানির তোড়ে দাকোপ উপজেলার গুনারী, নলিয়ান, কালাবগী ও বানীশান্তা এলাকায় বেড়িবাঁধের বাইরে বসবাসরত ৩ শতাধিক ঘরবাড়ি ভেসে গেছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার এবং জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। / বিডিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ