বিনোদন

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের শোক, মোদির টুইট

লতা মঙ্গেশকর
লতা মঙ্গেশকর

না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। রবিবার (৬ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। তার চিরবিদায়ে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। পুরো ভারতে দুই দিনের শোক দিবস ঘোষণা করা হয়েছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, লতা মঙ্গেশকরের স্মরণে ভারতে দুই দিনের জাতীয় শোক পালন করা হবে। তার সম্মান হিসেবে এই সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘দুঃখ প্রকাশ করার ভাষা আমার নেই। দয়ালু এবং যত্নশীল লতা দিদি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের দেশে একটি শূন্যতা রেখে গেছেন, যা পূরণ করা সম্ভব নয়। ভবিষ্যত প্রজন্ম তাকে ভারতীয় সংস্কৃতির একজন অকুতোভয় হিসেবে মনে রাখবে। সুরেলা কণ্ঠ দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল ওনার।’

আরেক টুইটে নরেন্দ্র মোদি আও বলেন, ‘লতা দিদির গান অসংখ্য আবেগকে প্রকাশ করেছে। তিনি কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র জগতের পরিবর্তন ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করেছেন। চলচ্চিত্রের বাইরে, তিনি সর্বদা ভারতের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে উত্সাহী ছিলেন। তিনি সবসময় শক্তিশালী ও উন্নত ভারত দেখতে চেয়েছিলেন।’

এর কিছুক্ষণ পর আরও একটি টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি লতা দিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়েছি, এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। তার সঙ্গে আমার মিথস্ক্রিয়া অবিস্মরণীয় থাকবে। লতা দিদির প্রয়াণে সব ভারতীয়দের সঙ্গে আমিও শোকাহত। তার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

যে রেকর্ড কেবল লতারই আছে

যে রেকর্ড কেবল লতারই আছে

কেন বিয়ে করেননি লতা মঙ্গেশকর?

কেন বিয়ে করেননি লতা মঙ্গেশকর?

৩৬টি ভাষায় গান গেয়েছেন লতা

৩৬টি ভাষায় গান গেয়েছেন লতা

লতা মঙ্গেশকরের বিদায়ে উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হলো: প্রধানমন্ত্রী

লতা মঙ্গেশকরের বিদায়ে উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হলো: প্রধানমন্ত্রী

আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন লতাজী: আঁখি আলমগীর

আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন লতাজী: আঁখি আলমগীর

লতার মৃত্যুতে যা বললেন ভারতীয় ক্রীড়াজগতের কিংবদন্তিরা

লতার মৃত্যুতে যা বললেন ভারতীয় ক্রীড়াজগতের কিংবদন্তিরা

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের শোক, মোদির টুইট

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের শোক, মোদির টুইট

লতার শোকে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক

লতার শোকে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক

লতা মঙ্গেশকর আর নেই

লতা মঙ্গেশকর আর নেই

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ