বিনোদন

কেন বিয়ে করেননি লতা মঙ্গেশকর?

লতা
লতা

ভালোবাসার মানুষের অভাব ছিল না, তবে 'প্রেম'কে নিজের জীবন থেকে দূরেই রেখেছিলেন লতা মঙ্গেশকর। বিয়ে করেননি সারাজীবন। ১৩ বছর বয়সে বাবাকে হারানোর সংসারের দায়িত্ব পড়ে তার ওপর। তিনি ছিলেন সবার বড় মেয়ে। বিয়ের কথা ভাবার সময় পাননি তিনি- এমন দাবিও করেছেন বিভিন্ন সময়ে।

১৯২৯ সালে মধ্যপ্রদেশের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম লতা মঙ্গেশকরে। ছোট থেকেই সংগীতের পরিবেশে বেড়ে ওঠা, তবে হিন্দি ছবির গান শুনতে নিষেধাজ্ঞা ছিল। পণ্ডিত দীনানাথ মঙ্গেশকরের সবচেয়ে বড় সন্তান লতা, কৈশরে পা দিয়েই বাবা-কে হারান গায়িকা। ভাই-বোনেদের দায়িত্ব অভিভাবকের মতো পালন করেছিলেন ছোট্ট লতা।

প্রথমবার মঞ্চে গান গেয়ে ২৫ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন লতা। চলচ্চিত্র জগতে তাঁর পথচলা শুরু অভিনেত্রী হিসাবে, তখন তাঁর বয়স সবে ১৩! গায়িকা হিসাবে প্রথম ছিল মরাঠি ছবি ‘কিতি হাসাল’ (Kiti Hasal) সেই থেকে ধীরে ধীরে হিন্দি ছবির জগতে তাঁর পথ চলা শুরু।

লতা মঙ্গেশকরের সুরের মূর্ছনায় বুঁদ থেকেছে গোটা ভারতসহ বাংলাদেশের সুর প্রেমিরা। তবে আজীবন কুমারী থেকেছেন লতা। বিয়ে করেননি। কেন? খালিদ মহম্মদকে দেওয়া এক সাক্ষাত্কারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মনের কথা বলেছিলেন লতা মঙ্গেশকর।

আজীবন কুমারী থাকলেন, একাকীত্ব ঘিরে ধরেনি? তিনি এই প্রশ্নের উত্তরে জানান, ‘একমাত্র আমার মা আমার বিয়ে নিয়ে জোরাজুরি করতেন, একসময় তিনিও হাল ছেড়ে দেন। আমার কাছে আমার পরিবার বিয়ের চেয়ে বেশি জরুরি ছিল। কিন্তু এমনটা অস্বীকার করব না যে আমাকে কোনওদিন একাকীত্ব ঘিরে ধরেনি, তাহলে তো আমি মানুষই হতাম না। বিবাহিত হোন কিংবা সিঙ্গেল, একাকীত্ব সবার জীবনে আছে। কখনও কখনও এই একাকীত্ব ক্ষতিকারক হয়, তবে আমি বলব আমি খুব সৌভাগ্যবান যে ভালোবাসার মানুষরা আমার আশেপাশে সবসময় থেকেছে’।

লতা মঙ্গেশকর কোনওদিন প্রেমে পড়েননি? মুচকি হেসে তিনি জবাব দিয়েছিলেন, ‘হ্যাঁ, পড়েছে তো তবে শুধু নিজের কাজের সঙ্গে। আর আমি ভালোবেসেছি আমার আপনজনদের, আমার পরিবারকে, আর কাউকে নয়’।

পরিবারের জন্যই আজীবন সিঙ্গল থেকেছেন লতা মঙ্গেশকর। নিজের সংসার পাতেননি। তবে তাঁর ভালোবাসার মানুষের সংখ্যার সত্যি খামতি নেই। তাই তো আজ তাঁর প্রয়াণে কোটি কোটি ভারতীয়র চোখে।

‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের মৃত্যুতে আচমকাই থমকে গেছে তার লাখো ভক্ত। ৯২ বছর বয়সে বিদায় নিলেন সুরসম্রাজ্ঞী। ২৮ দিন ধরে লড়াই করে অবশেষে হার মানলেন মৃত্যুর কাছে। কোভিড পরবর্তী জটিলতার জেরে চির বিদায় নিলেন তিনি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

যে রেকর্ড কেবল লতারই আছে

যে রেকর্ড কেবল লতারই আছে

কেন বিয়ে করেননি লতা মঙ্গেশকর?

কেন বিয়ে করেননি লতা মঙ্গেশকর?

৩৬টি ভাষায় গান গেয়েছেন লতা

৩৬টি ভাষায় গান গেয়েছেন লতা

লতা মঙ্গেশকরের বিদায়ে উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হলো: প্রধানমন্ত্রী

লতা মঙ্গেশকরের বিদায়ে উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হলো: প্রধানমন্ত্রী

আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন লতাজী: আঁখি আলমগীর

আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন লতাজী: আঁখি আলমগীর

লতার মৃত্যুতে যা বললেন ভারতীয় ক্রীড়াজগতের কিংবদন্তিরা

লতার মৃত্যুতে যা বললেন ভারতীয় ক্রীড়াজগতের কিংবদন্তিরা

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের শোক, মোদির টুইট

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুই দিনের শোক, মোদির টুইট

লতার শোকে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক

লতার শোকে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক

লতা মঙ্গেশকর আর নেই

লতা মঙ্গেশকর আর নেই

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ