উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর তাঁর কর্মের মধ্য দিয়ে চিরদিন এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কিংবদন্তির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।
শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, এই সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে মারা যান। এর আগে জানুয়ারিতে তিনি করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ছিলেন। এরপর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: