শিক্ষা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

লোডশেডিংয়ে গাছতলায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস

গাছতলায় ক্লাস করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী
গাছতলায় ক্লাস করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী

লোডশেডিংয়ের কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর অনুরোধে গাছতলায় ক্লাস হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা একাডেমিক ভবন-৩ এর সামনের গাছতলায় বসে ক্লাস করেন। ক্লাসটি নেন বিভাগের সহকারী অধ্যাপক জুবায়ের ইবনে তাহের।

বাইরে ক্লাস করার কারণ জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, ‘সামনে সেমিস্টার ফাইনাল। তাই ক্লাস ও পরীক্ষার চাপ বেশি। সকাল ১১টায় ক্লাস ছিল। ক্লাসে আসার পর থেকেই লোডশেডিং শুরু হয়। প্রচণ্ড গরমের কারণে সেখানে বসে ক্লাস করা অসম্ভব হয়ে পড়ে। এ সময় কিছু শিক্ষার্থী অসুস্থ অনুভব করে এবং অবস্থা বেগতিক দেখে শিক্ষক ক্লাসটি বাইরে গাছতলায় নেন।’

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের কথা থাকলেও তা মানছে না রংপুর অঞ্চলের নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। এলাকাভিত্তিক এক ঘণ্টা করে লোডশেডিংয়ের কথা থাকলেও ২৪ ঘণ্টায় বিদ্যুৎ থাকছে মাত্র ৬ থেকে ৮ ঘণ্টা। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি করেন শিক্ষার্থীরা।

মার্কেটিং বিভাগের নুসাইবা রিফা জানান, প্রচণ্ড গরমে ক্লাস করা অসম্ভব হয়ে পড়েছে। স্যারকে অনুরোধ করে দুই দিন ক্লাস বাতিল করেছি। একদিন সময় পরিবর্তন করেছি। এমন অবস্থায় আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে। পড়াশুনায় মনোযোগ দিতে পারছি না। অতি দ্রুত দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করলে শিক্ষার্থীরা নেসকো অফিস ঘেরাও করতে বাধ্য হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামান খান বলেন, নেসকো ২৪ ঘণ্টায় এক ঘণ্টা লোডশেডিংয়ের কথা বললেও ৫ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত এটি চলছে। এতে চরম বিপাকে পড়তে হয়েছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের।

নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) রংপুর বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন বলেন, আমরা বিশ্ববিদ্যালয় এলাকায় লোডশেডিং কম দেওয়ার চেষ্টা করছি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ