জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

দোকানমা‌লিক স‌মি‌তির সংবাদ সম্মেলন
দোকানমা‌লিক স‌মি‌তির সংবাদ সম্মেলন

ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ী‌দের বৃহত্তর স্বার্থ বিবেচনায় লোডশেডিং বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকানমা‌লিক সমিতি। একই সঙ্গে মার্কেট ও ‌বিপণিবিতান দুপুর ১২টা থে‌কে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুরোধ জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দা‌বি ক‌রেন সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন।

তিনি ব‌লেন, করোনায় ব্যবসায়ীরা বিপর্যস্ত। ওদিকে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করা এবং দৈনিক এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং, দেশের ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হ‌য়ে দাঁড়িয়েছে। যা প্রধানমন্ত্রী ঘোষিত ব্যবসাবান্ধব বাংলাদেশ গড়ার পথে বড় বাধা।’

তিনি বলেন, ‘রাত ৮টার পর বেশিরভাগ বেচাকেনা হয়। কিন্তু এ সময় বন্ধ রাখার ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। কিন্তু দোকানমালিকদেরকে কর্মচারী খরচ, বিদ্যুৎবিল ও দোকান ভাড়াসহ অন্যান্য খরচ বহন করতে হচ্ছে। এতে চরম অর্থসংকটে পড়েছেন ব্যবসায়ীরা।’

লোডশেডিং না দি‌য়ে ডিজেল-এলএনজি দাম সমন্বয় করার পরামর্শ দি‌য়ে হেলাল উদ্দিন বলেন, ‘জ্বালা‌নির দাম বাড়া‌লে সরকারের ভর্তুকি কমবে। মানুষ সাশ্রয়ী হবে। জ্বালানি তেলে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখলে একদিনে জ্বালানি সাশ্রয় হয় ৯ কোটি ২০ লাখ টাকা। কিন্তু এক‌ দিন দোকানপাট বন্ধ রাখলে ক্ষতি হয় ১ হাজার ৬০০ কোটি টাকা। সেই হিসাবে রাত ৯টার পরিবর্তে রাত ৮টায় দোকান বন্ধ রাখলে, এই এক ঘণ্টায় ক্ষতি হয় ১৬০ কোটি টাকা। কিন্তু বাস্তবে ক্ষতির পরিমাণ আরও বেশি। কারণ বিপণিবিতানে বেচাকেনা শুরু হয় মূলত সন্ধ্যার পর।’

লোডশেডিং থেকে সরে এসে জ্বলানির তেলের মূল্য সমন্বয় করার দা‌বি জা‌নি‌য়ে হেলাল উদ্দিন ব‌লেন, বর্তমানে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে এক লিটার ডিজেলের দাম ১০৬ রুপি আমাদের দেশে ৭৮ টাকা। সুতরাং প্রতিবেশী দেশের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয় না হলে জ্বালানি তেল প্রতিবেশি দেশে পাচার হওয়ার শঙ্কা র‌য়ে‌ছে।

সংবাদ সম্মেলনে দোকানমা‌লিক‌দের পক্ষ থেকে চারটি দাবি জানা‌নো হয়। দাবিগুলো হলো- লোডশেডিং বন্ধ করা, বিপণিবিতান ও দোকানপাট দুপুর ১২টা থে‌কে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা, অফিস টাইম সকাল সা‌ড়ে ৭টা থে‌কে বিকেল ৩টা পর্যন্ত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূ‌চি সকাল ৯টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত করা।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ