রাজনীতি

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

 লোডশেডিং-ফাইল ছবি
লোডশেডিং-ফাইল ছবি

দেশের বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, যারা বিদ্যুৎ খাতের উন্নয়ন করছে, তারা সরকারের কাছ থেকে ৩০ হাজার কোটি টাকা বকেয়া পাবে। দেশের ব্যাংকগুলোকে বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য পর্যাপ্ত পরিমাণ ঋণ দিতে বলা হয়েছে। অথচ এই টাকা দিয়ে বিদ্যুৎ খাতের উন্নয়ন হবে, নাকি দেশের বাইরে পাচার হবে বলা যাচ্ছে না।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বরিশালের বাকেরগঞ্জের সাহেবগঞ্জ পল্লীভবনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, আমরা সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে বা মিছিল-মিটিং করলেই তাদের মামলা দেওয়া হচ্ছে। এমনকি হেলমেট বাহিনী দিয়ে তাদের দমন করা হচ্ছে। কেউ ভয়েও সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে না।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রত্নার সভাপতিত্বে মতবিনিময় সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ (এমপি), সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি), প্রেসিডিয়াম সদস্য সোলায়মান শেঠ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (এমপি) প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ