জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

ব্র্যাক
ব্র্যাক

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের এই সময়ে সপ্তাহের প্রতি মঙ্গলবার হোম অফিসের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। পাশাপাশি আরও বেশ কিছু উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

শনিবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানিয়েছে, নিম্নলিখিত পদক্ষেপগুলোর মাধ্যমে নিজেদের অফিসে প্রতি মাসে অন্তত ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

১. আগামী ১ আগস্ট থেকে প্রতি সপ্তাহে মঙ্গলবার কর্মীদের ঘরে থেকে কাজ করার ঘোষণা দেওয়া হয়েছে। এসময় খুব গুরুত্বপূর্ণ কাজ ব্যতীত ব্র্যাকের প্রধান কার্যালয় বন্ধ থাকবে।

২. ব্র্যাক অফিসের লিফট-লবির যেসব জায়গায় পর্যাপ্ত সূর্যের আলো থাকে, সেখানে বৈদ্যুতিক আলো নিভিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অফিস চলাকালীনও লিফট চালানোর ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির দিনে একটি বাদে সব লিফট বন্ধ রাখা হবে।

৩. অফিস চলাকালীন যেসব স্থানে কর্মীরা পর্যাপ্ত সূর্যের আলো পান, সেখানে বৈদ্যুতিক আলো জ্বালানো হবে না। প্রিন্টার, ফটোকপি মেশিন, ওভেন, কেটলি ইত্যাদি যন্ত্র ব্যবহারের পর পর সুইচ বন্ধ করা হবে।

৪. প্রতিদিন রাত ১০টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত ব্র্যাক হেড অফিসে ইন্টারনেট ব্যবহার বন্ধ রাখা হবে।

৫. প্রতিটি তলায় সবসময় পর্যবেক্ষণ করবে একটি রক্ষণাবেক্ষণ দল। অফিস শেষে রক্ষণাবেক্ষণ দল প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে পুরো ভবনের বৈদ্যুতিক আলো, ফ্যান, ও এসির সুইচ বন্ধ করে দেবে।

৬. জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে কর্মসূচি পরিদর্শনে মাঠপর্যায়ে যাবার জন্য একই জায়গায় একাধিক আবেদন জমা পড়লে ভ্রমণ সমন্বয় করা হবে।

৭. কেবল প্রধান কার্যালয় নয়, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্র্যাকের সকল ফিল্ড অফিস এবং মাঠপর্যায় কর্মীদেরও সক্রিয় অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ