জাতীয়

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

 বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী
বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, সারা বিশ্বেই বিদ্যুৎ সাশ্রয়ীভাবে ব্যবহার করা হচ্ছ। কারণ বিদ্যুৎ উৎপাদনের জ্বালানির দাম বেড়ে গেছে। এলএনজির (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) দাম ১০ গুণ বেড়েছে। উন্নত দেশগুলোতে বিদ্যুতের রেশনিং করা হচ্ছে। আমাদের দেশেও বিদ্যুতে রেশনিংয়ের কথা বলা হচ্ছে। তবে আমরা আশা করছি, ডিসেম্বর নাগাদ এ সমস্যা থাকবে না।

রোববার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময় ও সমসাময়িক ইস্যুতে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সরকারের দুর্নীতির কারণে লোডশেডিং হচ্ছে ও দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে- বিএনপির এমন অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সমগ্র পৃথিবীতে আজকে বিদ্যুৎ ও জ্বালানির জন্য হাহাকার। জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক মিনিটের জন্য বিদ্যুৎ যায়নি। সেই জার্মানিতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে। রেশনিং করা হচ্ছে, পানি গরম করার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। শীতের দেশের জনগণকে ঠান্ডা পানি ব্যবহার করার জন্য বলা হয়েছে।

তিনি বলেন, আমেরিকার নাগরিকদের সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে এসএমএস করে জানানো হয়েছে। এছাড়া ফ্রান্স ও অস্ট্রেলিয়ার সিডনিতে দুই ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে। স্পেনে গরমের জন্য টাই না পড়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ নিয়ে বিএনপির কথা বলার সুযোগ নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির আমলে মানুষকে বিদ্যুৎ দিতে পারেনি। বিদ্যুতের জন্য মানুষ যখন মিছিল করেছে, তখন বিএনপি গুলি করে মানুষ হত্যা করেছে। বিদ্যুৎ দিতে না পেরে মানুষের দাবির প্রেক্ষিতে সারা দেশে বিদ্যুতের খাম্বা লাগিয়েছে, বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি।

বিএনপির হারিকেন মিছিল নিয়ে তিনি বলেন, হারিকেন নিয়ে মিছিলের অনেক অর্থ আছে। যেমন: মুসলিম লীগের মার্কা ছিলো হারিকেন, দলটি হাওয়ায় মিলিয়ে গেছে। এখন তারা হারিকন ধরে মুসলিম লীগ হতে চায় কী না, এটা একটি প্রশ্ন? আরেকটি হচ্ছে, হারিকেন দিয়ে যেকোনো সময় পেট্রল ভরে বোমা বানিয়ে ফেলা যায়। তাই হারিকেন দিয়ে পেট্রলবোমা বানাবে কী না সেটাও একটি প্রশ্ন? এছাড়া তারা যদি ক্ষমতায় যায় এবং সুযোগ পায়, তাহলে সবাইকে হাতে হারিকেন ধরিয়ে দেবে।

তিনি বলেন, আমাদের সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। বিএনপি মিছিলে যে হারিকেন নিয়ে গেছে, তার কোনোটাই একদিনও জ্বলেনি। কারণ সেগুলোতে কোনো বাতি নেই। বাজার থেকে তারা সেগুলো কিনে নিয়ে গেছেন।

বিএনপি বলেছে সরকারকে ধাক্কা মেরে ফেলে দেবে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার অনেক শক্ত ভীতের ওপর দাঁড়িয়ে আছে। কোনো শক্ত দেয়ালে যদি কেউ ধাক্কা দেয়, তাহলে নিজেই পড়ে যায় কিংবা কেউ যদি মাথা ঠোকায় তাহলে সে মাথা ফেটে যায়। বাংলাদেশে আওয়ামী লীগের ভিত অনেক গভীরে প্রথিত অনেক শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। আসলে আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি এরইমধ্যেই পড়ে গেছে।

আবার যদি ধাক্কা দিতে যায় আবারও পড়ে যাবে এবং মাথাও ফেটে যেতে পারে, বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ