আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় আম্পানের তাণ্ডব শুরু

পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় আম্পানের তাণ্ডব শুরু  সুপার সাইক্লোন আম্পান এখনও ভারতে উড়িষ্যার উপকূল থেকে ৪২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে এরই মধ্যে এই ঝড়ের প্রভাবে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণ শুরু হয়েছে।  ভুবনেশ্বরের আবহাওয়

সুপার সাইক্লোন আম্পান এখনও ভারতে উড়িষ্যার উপকূল থেকে ৪২০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে এরই মধ্যে এই ঝড়ের প্রভাবে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণ শুরু হয়েছে।

ভুবনেশ্বরের আবহাওয়া দফতরের কর্মকর্তা এইচআর বিশ্বাস এনডিটিভিকে জানিয়েছেন, উড়িষ্যার পারাদ্বীপ থেকে সুপার সাইক্লোন আম্পান ৪২০ কিলোমিটার এবং দিঘা দক্ষিণ-পশ্চিম এলাকা থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এদিকে বাংলাদেশের ক্ষেপুপাড়া থেকে ৭০০ কিলোমিটার দূরে রয়েছে সাইক্লোনটি। সাইক্লোনটি ভয়ঙ্কর গতিতে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার দিকে এগিয়ে আসছে।

এদিকে ১৯৯৯ সালে উরিষ্যাকে লণ্ডভণ্ড করে দেয়া সাইক্লোনের সঙ্গে আম্পানকে তুলনা করছেন ভারতের আবহাওয়াবিদরা। এবং সে কথা আমলে নিয়েই সব রকম প্রস্তুতি সেরেছে রাজ্য সরকার।

এদিকে ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে। বাংলাদেশের আবহাওয়াবিদরা ধারণা করছেন, আগামীকাল বিকাল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের ওপর আছড়ে পড়তে পারে আম্পান।

কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার যা দমকা হাওয়ার সাথে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এরইমধ্যে বাগেরহাট-ফেনী-ভোলাসহ বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। বইছে ঝড়ো হাওয়া। মোংলা ও পায়রা বন্দরকে ৭ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সাত নম্বর বিপদ সংকেতের আওতায় আছে উপকূলের ১৪ জেলা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ