আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান, একজনের মৃত্যু

পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান, একজনের মৃত্যু
পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান, একজনের মৃত্যু

ভারতের পশ্চিববঙ্গ ও দিঘায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান। স্থানীয় সময় দুপুর আড়াইটায় শুরু হয়েছে আম্পানের ল্যান্ডফল। পূর্ণ শক্তি নিয়ে ঝড়টি আঘাত হানতে আরো চার ঘন্টা সময় লাগবে। অর্থাৎ সন্ধ্যা ৬.৩০ বা তারও কিছু বেশি সময় ধরে এই পুরো প্রক্রিয়াটি চলবে।

এরপর ক্রমে উত্তর ও উত্তর পূর্বে এগোবে এটি। তখনই সামনে পড়বে কলকাতা। ঘূর্ণিঝড় আম্পানের জন্য কলকাতা পুলিশের বিশেষ কন্ট্রোল রুম এবং হেল্পলাইন খোলা হয়েছে৷ এ ছাড়া নবান্ন ও কলকাতা পৌরসভায়ও কন্ট্রোল রুম খোলা হয়েছে৷

এদিকে আম্পানের প্রথম বলি হলো একটি শিশু। জানা গেছে, ওড়িশায় দুই মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। একটি বাড়ির দেয়াল ভেঙে ওই শিশুর মৃত্যু হয়েছে ওড়িশার ভদ্রকে। বুধবার সকালে প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝড় বইছিল। সেই সময় এই ঘটনা ঘটে।

ওই পরিবার একটি কাঁচা বাড়িতে বসবাস করত। সেই বাড়িটির দেয়ালই এদিন ভেঙে পড়ে। ভদ্রকের বাসিন্দা পেশায় কৃষক বলরাম দাসের ছেলের মৃত্যু হয়েছে। সেই সময় শিশুটি ঘুমোচ্ছিল। রাতভর বৃষ্টির জেরেই ভেঙে পড়ে দেয়াল।

এদিকে, দিঘার আরো কাছাকাছি পৌঁছেছে সাইক্লোন আম্পান। এরই মধ্যে দিঘাতে ব্যাপক সামুদ্রিক জলোচ্ছ্বাস শুরু হয়েছে। গার্ডওয়াল টপকে আসছে পানি। একই সঙ্গে প্রবল ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। ঝড়ো হাওয়ার তাণ্ডবে জেলা জুড়ে ব্যাপক ধ্বংসের ছবি ফুটে উঠছে। আম্পান প্রবল শক্তিশালী হয়ে ধেয়ে এসেছে দীঘা উপকূলে। ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সুপার সাইক্লোন। যার প্রভাবে দীঘা, মন্দারমনি, কাঁথিসহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি চলছে।

দিঘা, রামনগর, মন্দারমনিসহ কাঁথি হলদিয়ার বিভিন্ন এলাকায় ছোট বড় গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়েছে। মন্দারমনিতে কয়েকটি হোটেলে পানিল ঢুকেছে। দিঘাসহ উপকূলে এই মুহুর্তে ঝড়ো হাওয়ার ল্যাণ্ডফলের প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে নিউ দিঘা থেকে ওল্ড দিঘা যাওয়ার রাস্তায় ভেঙে পড়ল গাছ। ওল্ড দিঘা ও নিউ দিঘার মধ্যে বিচ্ছিন্ন আছে সড়ক যোগাযোগ। দিঘা রেলস্টেশনের সামনেও ভেঙে পড়েছে একের পর এক গাছ ও বন বিভাগের সাইনবোর্ড। প্রবল জলোচ্ছ্বাস বইছে দিঘার সমুদ্রে। ভয়ঙ্কর রূপ ধারণ করে দিঘা সৈকতের গার্ডওয়াল পেরিয়ে যাচ্ছে সমুদ্রের ঢেউ। মন্দারমনি, কাঁথিসহ জেলাজুড়ে ব্যাপক ঝড়বৃষ্টি চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ