আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কারফিউ জারি, ব্যাপক সংঘাত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কারফিউ জারি, ব্যাপক সংঘাত
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কারফিউ জারি, ব্যাপক সংঘাত

পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর জের ধরে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়েছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক মাত্রায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়েছে দাঙ্গা পুলিশ। কয়েকটি শহরে পুলিশের যানে আগুন দেয়া হয়েছে।

এই সংঘর্ষের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষায় ‘লুটেরা এবং বিশৃঙ্খলাকারীদের’ দোষারোপ করেছেন।

গত সোমবার মিনেয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকার সময় মারা যান ৪৬ বছর বয়সী আফ্রিকান আমেরিকান নাগরিক মি ফ্লয়েড।

৪৪ বছর বয়সী শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চউভিনকে তার মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয়েছে এবং সোমবার তাকে আদালতে তোলার কথা রয়েছে।

অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় যে, বেশ কয়েক মিনিট ধরে মি. ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু গেড়ে বসে রয়েছেন মি চউভিন। সেসময় মি ফ্লয়েড বারবারই বলছিলেন যে তিনি নিঃশ্বাস নিতে পারছেন না।

ওই সময়ে উপস্থিত থাকা আরো তিন পুলিশ কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে।

শিকাগোতে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। জবাবে পুলিশও পাল্টা টিয়ার গ্যাস ছোড়ে। শনিবার বেশ কয়েক জনকে আটক করা হয়।

লস এঞ্জেলেসে পুলিশের গাড়িতে আগুন দেয়ার পর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। ছবিতে দেখা যায় যে, পুলিশের গাড়ির উপর দাঁড়িয়ে রয়েছে বিক্ষোভকারীরা।

দ্বিতীয় দিনের মতো ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে অবস্থান নিয়েছে অনেক বিক্ষোভকারী।

জর্জিয়া, আটলান্টায় শুক্রবার বিক্ষোভকারীরা ভাংচুর চালানোর পর জান-মালের নিরাপত্তায় সেখানে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।

মিনেয়াপোলিস, নিউইয়র্ক, মায়ামি, আটলান্টা এবং ফিলাডেলফিয়ায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

অন্যান্য শহরের সাথে মিনেয়াপোলিস, আটলান্টা, লস এঞ্জেলেস, ফিলাডেলফিয়া, পোর্টল্যান্ড এবং লুইসভিলে রাতভর কারফিউ জারি করা হয়েছে।

যাইহোক, অনেক শহরে বিক্ষোভকারীরা কারফিউ ভেঙ্গে ব্যাপক হারে লুটপাট চালিয়েছে।

শুক্রবার মিনেসোটায় ন্যাশনাল গার্ডের কয়েকশ সেনা মোতায়েন করা হয়েছে। ন্যাশনাল গার্ড যুক্তরাষ্ট্রের সংরক্ষিত সামরিক বাহিনী যাদেরকে অভ্যন্তরীণ জরুরী অবস্থা সামাল দিতে প্রেসিডেন্ট কিংবা রাজ্যের গর্ভনর ডাকতে পারে।

এ বিষয়ে শনিবার সন্ধ্যায় ট্রাম্প বলেন যে মি ফ্লয়েডের মৃত্যু ‘আমেরিকাবাসীকে ভয়, ক্রোধ এবং শোকে নিমজ্জিত করেছে।’

‘শান্তিপ্রিয় প্রতিটি আমেরিকানের সামনে বন্ধু হিসেবে দাঁড়াবো আমি,’ ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে টেলিভিশনে ভাষণে এ কথা বলেন তিনি।

বিলিয়নিয়ার এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের নির্মিত মহাকাশযানে করে নাসার দুই নভোচারীকে কক্ষপথে পাঠানোর কর্মসূচীতে গিয়ে এ কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট ‘লুটেরা এবং বিশৃঙ্খলাকারীদের" কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন যে তাদের এ ধরণের কাজ মি. ফ্লয়েডের স্মৃতিকে অসম্মান করবে। তিনি বলেন, যা প্রয়োজন ছিল তা হচ্ছে, "ঘৃণা নয় বরং আরোগ্য লাভ করা, বিশৃঙ্খলা নয় বরং ন্যায়বিচার।’

‘আমি ক্ষুব্ধ জনগণের কর্মকাণ্ড সহ্য করবো না- এটা চলবে না,’ তিনি বলেন।

বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে না পারার জন্য মিনেয়াপোলিসের মেয়র, যিনি একজন ডেমোক্রেট, তাকে দোষারোপ করেছেন। তিনি ক্ষমতায় আসার পর এটা সবচেয়ে বড় বিক্ষোভ।

তিনি বলেন, বিক্ষোভ যদি নিয়ন্ত্রণে নেয়া না হয় তাহলে ন্যাশনাল গার্ডের সেনারা সেটি নিয়ন্ত্রণে নেবে।

তার বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন অভিযোগ তুলেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প গোঁড়ামির পালে হাওয়া দিচ্ছেন এবং মি. ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা উচিত।

প্রসঙ্গত, গত সোমবার রাতে পুলিশ একটি মুদি দোকান থেকে ফোন পায় যেখান থেকে অভিযোগ জানানো হয় যে, মি ফ্লয়েড একটি নকল ২০ ডলারের নোট দিয়েছেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করার সময় তিনি মাটিতে পড়ে যান এবং বলেন যে তিনি ক্লসট্রোফোবিক বা আবদ্ধতায় তার ভয় কাজ করে।

পুলিশের মতে, তিনি কর্মকর্তাদের শারীরিকভাবে বাধা দিয়েছিলেন এবং তাকে হাতকড়া পরানো হয়। তবে ওই ঘটনার ভিডিওতে দেখা যায়নি যে বাধা দেয়াটা কিভাবে শুরু হয়েছিল।

মি. চউভিনের হাত যখন তার গলায় ছিল, মি. ফ্লয়েড বারবারই বলছিলেন যে, ‘দয়া করুন, আমি শ্বাস নিতে পারছি না’ এবং ‘আমাকে মারবেন না’।

স্থানীয় চিকিৎসাকর্মী প্রাথমিকভাবে ময়নাতদন্তের পর জানিয়েছেন যে, মি. ফ্লয়েডের গলায় ওই পুলিশ কর্মকর্তার হাঁটু আট মিনিট ৪৬ সেকেন্ড ধরে চেপে ছিল, অর্থাৎ মি. ফ্লয়েড সাড়াহীন হয়ে যাওয়ার পরও আরো তিন মিনিট বেশি সময় ধরে এটা চলে।

মি. চউভিন তার হাঁটু সরিয়ে নেয়ার দুই মিনিট আগে আরেক কর্মকর্তা মি. ফ্লয়েডের ডান হাতের কব্জিতে স্পন্দন খোঁজার চেষ্টা করেও পাননি। তাকে হাসপাতালে নেয়া হয় এবং ঘণ্টা খানেক পরে সে মারা গেছে বলে জানানো হয়।

প্রাথমিক ময়নাতদন্তে চউভিনের বিরুদ্ধে আনা অভিযোগসহ ‘আঘাতজনিত শ্বাসকষ্ট বা শ্বাসরোধের’ কোন প্রমাণ মেলেনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মি. ফ্লয়েডের হৃদরোগজনিত সমস্যা ছিল এবং এই দুইয়ের সমন্বয়ে তার দেহে প্রতিক্রিয়া তৈরি করেছে এবং পুলিশ কর্মকর্তাদের পদক্ষেপের কারণে‘তার মৃত্যু ত্বরাণ্বিত হয়েছে।’

মি. ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় মি. চউভিনের বিরুদ্ধে থার্ড-ডিগ্রি মার্ডার এবং সেকেন্ড ডিগ্রি বেআইনি ও অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগ আনা হয়েছে।

মি. ফ্লয়েডে পরিবার এবং তার আইনজীবী বেঞ্জামিন ক্রাম্প এই ‘অভিযোগ আনাকে স্বাগত’ জানিয়েছেন কিন্তু উল্লেখ করছেন যে,‘একটু দেরি হয়ে গেছে।’

পরিবার বলছে যে তারা ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ আনতে চান এবং সেই সাথে এ ঘটনায় জড়িত তিন পুলিশ কর্মকর্তারই গ্রেফতার দাবি করেন। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ফের ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ফের ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাঁটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাঁটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

যুক্তরাজ্যের পার্লামেন্টে জর্জ ফ্লয়েডের জন্য ১ মিনিটের নীরবতা

যুক্তরাজ্যের পার্লামেন্টে জর্জ ফ্লয়েডের জন্য ১ মিনিটের নীরবতা

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

হাঁটু গেড়ে মাটিতে বসে বিক্ষোভে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

হাঁটু গেড়ে মাটিতে বসে বিক্ষোভে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

টানা ১১ রাত উত্তাল যুক্তরাষ্ট্র

টানা ১১ রাত উত্তাল যুক্তরাষ্ট্র

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ