আন্তর্জাতিক

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে
ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের পরিবার দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছে। এ ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে মিনিয়াপোলি নগর কর্তৃপক্ষ। শুক্রবার (১২ মার্চ) মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলি নগরের মেয়র জ্যাকব ফেরির সঙ্গে তার পরিবারের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান।

জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিজ ফ্লয়েড বলেছেন, এই সমঝোতার যত্ন নেওয়ার জন্য আমি মিনেসোটা রাজ্যকে ধন্যবাদ জানাই। যদিও আমার ভাই এখানে নেই, সে আমার হৃদয়ে আমার সাথে আছে। কারণ যদি আমি তাকে ফিরিয়ে আনতে পারতাম, তাহলে আমি এই সব ফিরিয়ে দিতাম। আমি জানি যে তিনি আমাদের সাথে আছেন, এবং তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, এটা জেনে যে আমাদের নিম্ন আয়ের আফ্রিকান আমেরিকান সম্প্রদায়ের তহবিল করার সুযোগ আছে।

আবেগপ্রবণ ফ্লয়েড আরও বলেন, একটা জিনিস যা পৃথিবীর জানা দরকার। আমেরিকা, আমাদের আরোগ্য লাভ করতে হবে। এই জাতির আরোগ্য প্রয়োজন। আমাদের পরিবারের আরোগ্য প্রয়োজন।

গত বছর ২৫ মে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েডকে (৪৬) আটক করে মিনিয়াপোলি শহর পুলিশ। আটকের পর ডেরেক চৌভিন নামে এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরলে তিনি মারা যান। যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বেই এ নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

আদালতে ফ্লয়েড হত্যা মামলার বিচার চলছে। বিচারের আগেই নগর কর্তৃপক্ষ বৃহৎ অঙ্কের অর্থ দিয়ে বিষয়টি সুরাহার উদ্যোগ নিল। নগর কর্তৃপক্ষ সর্বসম্মতভাবে আদালতের বাইরে বিষয়টি শেষ করার উদ্যোগের প্রতি সমর্থন জানায়।

ফ্লয়েডের পারিবারিক আইনজীবী বেন ক্রাম্প জানান, বিচারের আগেই মামলা নিষ্পত্তির এটাই সর্ববৃহৎ ঘটনা। এটা সবার জন্যই একটা বার্তা। আশা করি, এর মাধ্যমে কালো মানুষদের বিরুদ্ধে পুলিশি যে বর্বরতা, তার অবসান ঘটবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ফের ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ফের ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাঁটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাঁটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

যুক্তরাজ্যের পার্লামেন্টে জর্জ ফ্লয়েডের জন্য ১ মিনিটের নীরবতা

যুক্তরাজ্যের পার্লামেন্টে জর্জ ফ্লয়েডের জন্য ১ মিনিটের নীরবতা

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

হাঁটু গেড়ে মাটিতে বসে বিক্ষোভে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

হাঁটু গেড়ে মাটিতে বসে বিক্ষোভে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

টানা ১১ রাত উত্তাল যুক্তরাষ্ট্র

টানা ১১ রাত উত্তাল যুক্তরাষ্ট্র

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ