আন্তর্জাতিক

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা
বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ সদস্যদের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। বর্ণবাদ বিরোধী এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরেও। গণআন্দোলনেরন মুখে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট (এমপিডি) ‘বিলুপ্ত’ হতে যাচ্ছে। মিনিয়াপোলিসের পুলিশ সদস্যরদের বিরুদ্ধেই জর্জ ফ্লয়েড হত্যার অভিযোগ।

মিনিয়াপোলিস স্টার ট্রিবিউনের খবরে বলা হয়েছে জানিয়েছে, শহর পুলিশের ৯ জন কাউন্সিল সদস্য রোববার আন্দোলনস্থল থেকে বিভাগের কার্যক্রম শেষ করার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। তারা সেখানে বলেছেন, ‘আমরা মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট (এমপিডি) বিলুপ্ত করার প্রক্রিয়া শুরু করব।

‘আমরা বুঝতে পারছি পুলিশমুক্ত ভবিষ্যৎ কী হবে তার সব প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। কিন্তু সাধারণ মানুষ সেটি চান’-যোগ করেন পুলিশ কর্মকর্তারা।

লিখিত বক্তব্যে তারা আরও বলেন, ‘আপনাদের জন্য কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা আনা যায় সেটি অলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।

পুলিশের পক্ষ থেকে পুরো ডিপার্টমেন্ট ভেঙে দেয়ার কথা বলা হলেও স্থানীয় মেয়র জ্যাকব ফ্রে একদিন আগে জানান, সম্পূর্ণ বিলুপ্ত হবে না। শনিবার তিনিও আন্দোলনস্থল থেকে এই কথা বলেন। তবে এই কথা বলে তিনি তোপের মুখে পড়েন।

তবে পুলিশের কাউন্সিল সদস্যরা বিভাগ ভেঙে দেয়ার বিষয়ে একমত, ‘এটা আমাদের প্রতিশ্রুতি। জননিরাপত্তা বিষয়ক পদ্ধতির প্রতিক্রিয়া এটি।’

কর্মকর্তারা বলছেন, পুলিশ বিভাগ বিভাগ ভেঙে দিতে কয়েক সপ্তাহের মধ্যে বাজেট প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্বর্তী পদক্ষেপ নেয়া হবে।

স্থানীয় কাউন্সিলের ১৩ জন সদস্যের মধ্যে ৯ জনই শহরে 'জননিরাপত্তার একটি নতুন মডেলে'র কথা বলছেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ২৫ মে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ যুবককে নৃশংসভাবে হত্যা করে পুলিশ। সেই হত্যাকাণ্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা গেছে, ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চাপা দিয়ে তাকে নি:শ্বাস বন্ধ করে হত্যা করা হয়। ফ্লয়েড বারবার পুলিশকে বলছেন, তিনি নিশ্বাস নিতে পারছেন না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ফের ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ফের ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাঁটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাঁটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

যুক্তরাজ্যের পার্লামেন্টে জর্জ ফ্লয়েডের জন্য ১ মিনিটের নীরবতা

যুক্তরাজ্যের পার্লামেন্টে জর্জ ফ্লয়েডের জন্য ১ মিনিটের নীরবতা

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

হাঁটু গেড়ে মাটিতে বসে বিক্ষোভে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

হাঁটু গেড়ে মাটিতে বসে বিক্ষোভে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

টানা ১১ রাত উত্তাল যুক্তরাষ্ট্র

টানা ১১ রাত উত্তাল যুক্তরাষ্ট্র

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ