আন্তর্জাতিক

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প
পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

আসামি অথবা সন্দেহভাজন ব্যক্তির ঘাড় চেপে ধরার পুলিশি রীতির বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পন্থা নিষিদ্ধের পক্ষেও রয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ২৫ মে যুক্তরাষ্ট্রের পুলিশ হেফাজতে মারা যান জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবক। সেইদিনই পুলিশ তাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছিলো। জর্জকে গ্রেফতারের পর হাঁটু দিয়ে তার ঘাড় চেপে ধরেন ডেরেক চাওভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা। এভাবে অন্তত আট মিনিট তাকে মাটিতে চেপে ধরে রাখা হয়। এক প্রত্যক্ষদর্শীর তোলা ভিডিও ফুটেজে দেখা যায়, জর্জ ফ্লয়েড নিঃশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন এবং বারবার একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলছেন, ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না।’ এই ঘটনার ভিডিও ভাইরাল হয় মুহূর্তেই। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে চলে সহিংস আন্দোলন। এই ঘটনার পরই যুক্তরাষ্ট্রে পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের দাবি তোলা হয়।

এ বিষয়ে ট্রাম্প বলেন, এটা খুব ভালো হবে যদি পুলিশের ঘাড় চেপে ধরা রীতি বন্ধ হয়। তবে কিছু সময় তাদের এটি করা লাগতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সময় এই মন্তব্য করলেন যখন মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সদস্যরা পুলিশ সংস্কার বিল তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ফের ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ফের ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাঁটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাঁটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

যুক্তরাজ্যের পার্লামেন্টে জর্জ ফ্লয়েডের জন্য ১ মিনিটের নীরবতা

যুক্তরাজ্যের পার্লামেন্টে জর্জ ফ্লয়েডের জন্য ১ মিনিটের নীরবতা

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

হাঁটু গেড়ে মাটিতে বসে বিক্ষোভে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

হাঁটু গেড়ে মাটিতে বসে বিক্ষোভে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

টানা ১১ রাত উত্তাল যুক্তরাষ্ট্র

টানা ১১ রাত উত্তাল যুক্তরাষ্ট্র

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ