আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, ৭ পুলিশ সদস্য আহত

যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, ৭ পুলিশ সদস্য আহত
যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, ৭ পুলিশ সদস্য আহত

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ব্যাপক ধড়পাকড়। রোববার (৩১ মে) বোস্টন থেকে ৪০ বিক্ষোভকারীকে আটক করা হয়। এসময় একাধিক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, আহত সাত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এসময় ২১টি পুলিশ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার গভীর রাতে ম্যাসাচুসেটস ন্যাশনাল গার্ড বোস্টনে বিক্ষোকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এসময় লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক সিটি ও ফিলাডেলফিয়াতে কারফিউ কার্যকর হওয়ার পরেও বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে অগ্নিসংযোগ, টিয়ার গ্যাস নিক্ষেপ, ভবন ভাঙচুর এবং কয়েক ডজন বিক্ষোভকারীরে গ্রেফতার করা হয়েছে।

দেশটির ৪০টিরও বেশি শহরে কারফিউ কার্যকর হয়েছে। নিউ জার্সির আটলান্টিক সিটিতে কারফিউ এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। ওহিওর ক্লিভল্যান্ডে মঙ্গলবার থেকে আবারও কারফিউ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, এ ঘটনায় সংশ্লিষ্ট মিনিয়াপোলিস পুলিশ বিভাগের চার বরখাস্ত কর্মকর্তার বিচারের আওয়াত নিয়ে আসা। কৃষ্ণাঙ্গদের প্রতি সহিংসতা রুখতে এ দাবি জানান তারা।

এর আগে ৩০ মে মিনেসোটা অঙ্গরাজ্য থেকে ৭০ জন, নিউইয়র্ক সিটি থেকে ৩৪০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের গুলিতে ১ বিক্ষোভকারী নিহতের ঘটনা ঘটে। ২৯ মে যুক্তরাষ্ট্রের ওকল্যান্ডে বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে ফেডারেল প্রতিরক্ষা পরিষেবার এক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা ঘটে।

সোমবার (২৫ মে) কারাগারে নিরস্ত্র জর্জ ফ্লয়েডকে খুনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ থেকেই মূলত আন্দোলনের সূত্রপাত হয়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে অন্যায়ভাবে পুলিশ সদস্যরা হত্যা করে। এ সময় জর্জ ফ্লয়েড নিরস্ত্র ছিলেন। হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের গলা চেপে ধরা হয়। সে বারবার নিশ্বাস নেবার জন্য আর্তনাদ করতে থাকে এবং বাঁচার আর্জি জানায়। অন্যায়ভাবে ফ্লয়েডকে মৃত্যুর ঘটনায় কৃষ্ণাঙ্গরা বিক্ষোভ শুরু করলেও এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ফের ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ফের ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাঁটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাঁটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

যুক্তরাজ্যের পার্লামেন্টে জর্জ ফ্লয়েডের জন্য ১ মিনিটের নীরবতা

যুক্তরাজ্যের পার্লামেন্টে জর্জ ফ্লয়েডের জন্য ১ মিনিটের নীরবতা

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

হাঁটু গেড়ে মাটিতে বসে বিক্ষোভে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

হাঁটু গেড়ে মাটিতে বসে বিক্ষোভে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

টানা ১১ রাত উত্তাল যুক্তরাষ্ট্র

টানা ১১ রাত উত্তাল যুক্তরাষ্ট্র

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ