আন্তর্জাতিক

বিক্ষোভের কারণে ওয়াশিংটনে ১৬০০ সেনা সদস্য পাঠিয়েছে পেন্টাগন

বিক্ষোভের কারণে ওয়াশিংটনে ১৬০০ সেনা সদস্য পাঠিয়েছে পেন্টাগন
বিক্ষোভের কারণে ওয়াশিংটনে ১৬০০ সেনা সদস্য পাঠিয়েছে পেন্টাগন

কৃষ্ণাঙ্গ হত্যায় উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্র। মিনিয়াপোলিশে জর্জ ফ্লোয়েড নামে এক কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ ঘিরে ঘটনার সূত্রপাত। এই ঘটনায় ওয়াশিংটন ডিসিতেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সেই বিক্ষোভ সামাল দিতে ওয়াশিংটন ডিসি অঞ্চলে প্রায় এক হাজার ছয়শ সেনা স্থানান্তর করেছে পেন্টাগন। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন এই তথ্য জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র জোনাথন রথ হফম্যান এক বিবৃতিতে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বেসামরিক কর্তৃপক্ষের ক্রিয়াকলাপ অব্যাহত রাখতে সহায়তা করার জন্য প্রতিরক্ষা বিভাগ একাধিক সক্রিয় দায়িত্বপ্রাপ্ত সেনা ইউনিটকে রাজধানী অঞ্চলে স্থানান্তরিত করেছে। তবে এই অঞ্চলে সক্রিয় দায়িত্বশীলরা উচ্চতর সতর্ক অবস্থায় রয়েছে। প্রতিরক্ষাবিষয়ক সহায়তায় অংশ নিচ্ছে না সেনা সদস্যরা।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি বিক্ষোভ থামাতে মার্কিন সেনা মাঠে নামাবেন। তখন ডেমোক্র্যাটস এবং প্রাক্তন সামরিক নেতারা বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। ডেমোক্র্যাটিক সিনেটর টমি ডাকওয়ার্থ সেনা মোতায়েন নিয়ে প্রতিবাদও করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেনা মোতায়েন চান না তিনি।

গত সপ্তাহ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আন্দোলন চলছে। মিনিয়াপোলিশে জর্জ ফ্লোয়েড হত্যার একটি ভিডিও ভাইরাল হতেই দেশটিতে বিক্ষোভ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে।

শ্বেতাঙ্গ এক পুলিশকর্মী পিষে মেরেছেন জর্জকে। এই নৃশংসতা ও বর্ণবৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় মিনিয়াপোলিশে। ক্রমে তা ছড়িয়ে পড়ে গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে। ‘উই কান্ট ব্রিথ’ ব্যানারে আয়োজন করা হয়েছে এই বিক্ষোভের। / এএ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ফের ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ফের ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাঁটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাঁটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

যুক্তরাজ্যের পার্লামেন্টে জর্জ ফ্লয়েডের জন্য ১ মিনিটের নীরবতা

যুক্তরাজ্যের পার্লামেন্টে জর্জ ফ্লয়েডের জন্য ১ মিনিটের নীরবতা

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

হাঁটু গেড়ে মাটিতে বসে বিক্ষোভে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

হাঁটু গেড়ে মাটিতে বসে বিক্ষোভে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

টানা ১১ রাত উত্তাল যুক্তরাষ্ট্র

টানা ১১ রাত উত্তাল যুক্তরাষ্ট্র

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ