আন্তর্জাতিক

ফ্লয়েড হত্যা : প্রতিবাদে যোগ দিলেন স্বয়ং ট্রাম্পের মেয়ে

ফ্লয়েড হত্যা : প্রতিবাদে যোগ দিলেন স্বয়ং ট্রাম্পের মেয়ে
ফ্লয়েড হত্যা : প্রতিবাদে যোগ দিলেন স্বয়ং ট্রাম্পের মেয়ে

পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক ও সাবেক বাস্কেট বল তারকা জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড ঘিরে বিক্ষোভের আগুনে জ্বলছে পুরো যুক্তরাষ্ট্র। গত সাতদিন ধরে চলা আন্দোলনে নতুন মাত্রা যোগ করলেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা টিফনি ট্রাম্প। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হলেন ট্রাম্পের ছোট মেয়ে। নিষ্ঠুর ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে চলা ব্যাপক বিক্ষোভকে সমর্থন জানালেন তিনি।

হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভকারীদের ওপরে পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ার পরেই নিজের সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভকারীদের সমর্থনে পোস্ট দেন টিফনি ট্রাম্প। জানা গেছে, বিক্ষোভে ক্ষতি হওয়া একটি চার্চ দেখতে যান ট্রাম্প, সে সময়ই তাঁর নিরাপত্তারক্ষীরা অকারণে বিক্ষোভকারীদের দিকে কাদানে গ্যাস ছোঁড়ে।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই টিফনি ট্রাম্পকে জানিয়েছেন, তিনি যেন তাঁর বাবা ডোনাল্ড ট্রাম্পকে এই বিক্ষোভের কারণ ব্যাখ্যা করেন এবং বিক্ষোভ দমনে ট্রাম্পের নেওয়া পদক্ষেপ যে ভুল সে বিষয়টি জানান।

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে একটি হ্যাশট্যাগ #ব্ল্যাকআউট_টুয়েসডে, এটি আসলে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্যবহার করা হচ্ছে। এই বিক্ষোভকে সমর্থন করে একটি কালো পর্দার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। টিফনি ট্রাম্প (২৬) সেখানে ক্যাপশন দিয়েছেন, 'একা আমরা খুব ছোট কিছু অর্জন করতে পারি, একসঙ্গে আমরা অনেক কিছু অর্জন করতে পারি।- হেলেন কিলার'। একইসঙ্গে টিফনির ওই পোস্টে হ্যাশট্যাগ হিসেবে দেওয়া ছিল, #blackoutTuesday ও #justiceforgeorgefloyd।

সম্প্রতি, কৃষ্ণাঙ্গ যুবক ও সাবেক বাস্কেট বল তারকা জর্জ ফ্লয়েডকে হত্যাকাণ্ড ঘিরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে। ‘আমি শ্বাস নিতে পারছি না’ -এমন শ্লোগানকে ধারণ করে যুক্তরাষ্ট্রের প্রায় সব শহরে ছড়িয়ে পড়েছে আন্দোলন। আন্দোলনের ঢেউ যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়েছে।

এই বিক্ষোভের ঘটনা মার্কিন প্রেসিডেন্টকে সংকটে ফেলেছে। তিনি বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন। এমনকি প্রতিবাদীদের ঠান্ডা করতে সেনা নামানোর হুমকি দিয়েছেন। বিক্ষোভের প্রতিবাদে ট্রাম্পের এমন শক্তি প্রয়োগের হুমকিকে মার্কিন গণতন্ত্রের জন্য বড় ধাক্কা বলে মনে করছে সচেতন মহল। এমনকি এ ঘটনায় নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগওন। এভাবে শক্তি প্রয়োগের মাধ্যমে বিশেষ করে সেনা নামিয়ে বিক্ষোভ দমনের বিষয়ে পেন্টাগন উদ্বেগ প্রকাশ করেছে। / এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ফের ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ফের ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাঁটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাঁটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

যুক্তরাজ্যের পার্লামেন্টে জর্জ ফ্লয়েডের জন্য ১ মিনিটের নীরবতা

যুক্তরাজ্যের পার্লামেন্টে জর্জ ফ্লয়েডের জন্য ১ মিনিটের নীরবতা

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

হাঁটু গেড়ে মাটিতে বসে বিক্ষোভে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

হাঁটু গেড়ে মাটিতে বসে বিক্ষোভে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

টানা ১১ রাত উত্তাল যুক্তরাষ্ট্র

টানা ১১ রাত উত্তাল যুক্তরাষ্ট্র

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ