আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের

ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের
ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের

হোয়াইট হাউসের সামনে বর্ণবাদবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের বিরুদ্ধে মামলা করেছে মানবাধিকার সংগঠন দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (আকলু)।

স্থানীয় সময় বৃহস্পতিবার ব্ল্যাক লাইভ ম্যাটারস (কালোদের জীবনও মূল্যবান) নামের একটি সংগঠনের পক্ষে মামলাটি করে আকলু। ফোর্বসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সোমবার হোয়াইট হাউসের পাশেই সেন্ট জোনস গির্জায় যান ট্রাম্প। আগের দিন রোববার রাতে এ গির্জাটিতে আগুন লেগেছিল। সেখানে গিয়ে বাইবেল হাতে ছবি তোলেন প্রেসিডেন্ট। তবে তার গির্জায় যাওয়ার পথ ‘পরিষ্কার’ করতে হোয়াইট হাউসের সামনে অবস্থান নেওয়া শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের টিয়ার শেল ছুঁড়ে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর ব্যাপক তোপের মুখে পড়েন ট্রাম্প। ওই ঘটনার প্রতিক্রিয়ায় এবার মামলার মুখে পড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

মামলায় উল্লেখ করা হয়েছে, কোনো রকম সতর্ক বার্তা না দিয়েই শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে ‘হামলা করে’ পুলিশ। সেখানে উপস্থিত সাংবাদিকেরা জানিয়েছেন, সেদিনের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। পুলিশের শক্তি প্রয়োগের কোনো প্রয়োজন ছিল না।

বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল বার বলেছেন, ঘটনার দিন তিনি হোয়াইট হাউসের সামনে নিরাপত্তা বাড়াতে ব্যক্তিগতভাবে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের ছবি তুলতে যাওয়ার পথ ‘পরিষ্কার’ করতে বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগের কোনো নির্দেশ তিনি পুলিশকে দেননি।

তবে অ্যাটর্নি জেনারেল বার দাবি করেছেন, বিক্ষোভকারীদের তিনবার সরে যেতে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তারা তা না শুনে পুলিশের দিকে বিভিন্ন জিনিষ ছোঁড়া শুরু করে।

একই ধরনের প্রপাগান্ডা চালানো শুরু করেছে ট্রাম্পের নির্বাচন পরিচালনাকারী দল ও হোয়াইট হাউস। তাদের দাবি, টিয়ার গ্যাস নয়, বিক্ষোভকারীদের ওপর পিপার স্প্রে নিক্ষেপ করা হয়েছিল। অথচ যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) পিপার স্প্রেকেও টিয়ার গ্যাস হিসেবে স্বীকৃতি দিয়েছে।

গত ২৫ মে ৪৬ বছর বয়সী ফ্লয়েডকে গ্রেপ্তার করে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তার ওপর ফ্লয়েডকে ফেলে আট মিনিট ৪৬ সেকেন্ড তার ঘাড়ে হাঁটু দিয়ে মাটিতে চেপে ধরে রেখেছেন এক শ্বেতাঙ্গ পুলিশ। পরে শ্বাস বন্ধ হয়ে ফ্লয়েড মারা যান। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

পুলিশের ঘাড় চেপে ধরা নিষিদ্ধের পক্ষে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ফের ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ফের ‘সন্ত্রাসী’ বললেন ট্রাম্প

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাঁটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

ভাস্কর্য অপসারণ এবং সেনাঘাঁটির নতুন নামকরণে রাজি নন ট্রাম্প

যুক্তরাজ্যের পার্লামেন্টে জর্জ ফ্লয়েডের জন্য ১ মিনিটের নীরবতা

যুক্তরাজ্যের পার্লামেন্টে জর্জ ফ্লয়েডের জন্য ১ মিনিটের নীরবতা

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

হিউস্টনে আজ জর্জ ফ্লয়েডের অন্ত্যেষ্টিক্রিয়া

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

বিক্ষোভের মুখে মিনিয়াপোলিস পুলিশ ডিপার্টমেন্ট ‘বিলুপ্তির’ ঘোষণা

হাঁটু গেড়ে মাটিতে বসে বিক্ষোভে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

হাঁটু গেড়ে মাটিতে বসে বিক্ষোভে সংহতি জানালেন জাস্টিন ট্রুডো

টানা ১১ রাত উত্তাল যুক্তরাষ্ট্র

টানা ১১ রাত উত্তাল যুক্তরাষ্ট্র

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ