জেলার খবর

সংশ্লিষ্ট খবর:

  • রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে ক্যাম্পের ভেতর গুলি করে হত্যা

  • রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: সন্দেহভাজন যুবক আটক

  • মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আরও দুজন রোহিঙ্গা গ্রেপ্তার

মুহিবুল্লাহ হত্যা: ৩ আসামির রিমান্ড শুনানি আজ

-
-

রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান মাস্টার মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ৫ আসামির মধ্যে ৩ জনকে আদালতে তোলার জন্য কোর্ট হাজতে আনা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) তাদের রিমান্ড শুনানির কথা রয়েছে। তারা হলেন— উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা জিয়াউর রহমান, আব্দুস সালাম ও মো. ইলিয়াস।

এর আগে রোববার (৩ অক্টোবর) ২ আসামি মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম (৩৩) ও শওকত উল্লাহকে (২৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত।

বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে আসামি জিয়াউর রহমান, আব্দুস সালাম ও মো. ইলিয়াসকে কোর্ট হাজতে আনা হয় এবং সাড়ে ১১টার দিকে রিমান্ড আবেদন শুনানির জন্য তাদের আদালতে তোলার কথা রয়েছে।

কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দেলোয়ার হোসেন শামীম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ