জেলার খবর

কুমিল্লায় কাউন্সিলর হত্যার ঘটনায় ৪ জন আটক

কাউন্সিলর সোহেল ও সহযোগী, কুমিল্লা
কাউন্সিলর সোহেল ও সহযোগী, কুমিল্লা

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে গোলাবাড়ি সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে কাউন্সিলর সৈয়দ মো. সোহেলে মরদেহ কুমিল্লা শহরের সুজানগরে নিজ বাড়িতে নেয়া হয়েছে। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সোহেলকে দাফনের কথা রয়েছে। আর সহযোগী হরিপদ সাহার সৎকার হবে টিক্কারচর শ্মশানে।

কুমিল্লায় নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন সিটি করপোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল (৫২) ও তার সহযোগী হরিপদ সাহা। সোমবার (২২ নভেম্বর) রাত ৯টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।

গুলিবিদ্ধরা হলেন- আওলাদ হোসেন রাজু, মো. জুয়েল ও মো. রাসেল। তাঁদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন।

পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, শহরের পাথুরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজে কাউন্সিলর সোহেলের ব্যক্তিগত অফিস। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে হামলাকারীরা সেখানে গিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। / নিউজ২৪ টিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

কাউন্সিলর হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

কাউন্সিলর হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

কাউন্সিলরকে হত্যার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা

কাউন্সিলরকে হত্যার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় কাউন্সিলর হত্যার ঘটনায় ৪ জন আটক

কুমিল্লায় কাউন্সিলর হত্যার ঘটনায় ৪ জন আটক

কুমিল্লায় এলোপাতাড়ি গুলিতে কাউন্সিলর সোহেল ও সহযোগীর মৃত্যু

কুমিল্লায় এলোপাতাড়ি গুলিতে কাউন্সিলর সোহেল ও সহযোগীর মৃত্যু

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ