জেলার খবর

কাউন্সিলর হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

সোহেল হত্যা মামলার আসামি সুমন / independent24
সোহেল হত্যা মামলার আসামি সুমন / independent24

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল হত্যা মামলার আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।গতরাতে র‍্যাব কুমিল্লা মেডিকেল কলেজ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশে হস্তান্তর করে।

গতরাতে ১১ জনের নাম উল্লেখ করে মোট ২১ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন নিহত সোহেলের ছোট ভাই সৈয়দ রুমন।

মামলায় অভিযাগ করা হয়, এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কারণেই চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা সোহেলকে গুলি করে হত্যা করে।

সোমবার বিকেল সাড়ে চারটায় কুমিল্লার পাথরিয়া পাড়ার কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যা করা হয় সোহেলকে। এসময় তার সহযোগী হরিপদও মারা যান। গুলিবিদ্ধ আরও চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে মঙ্গলবার কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল হত্যাকাণ্ডের ঘটনাস্থলের আধা কিলোমিটার দূরের সংরাইশ এলাকা থেকে অস্ত্র, গুলি ও হাতবোমাসহ নানা বস্তু উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, কাউন্সিলর সোহেল হত্যায় ব্যবহার করা হয় এসব অস্ত্র।

মঙ্গলবার বিকেলে নগরীর ১৬ নং ওয়ার্ডে সংরাইশের একটি বাড়ির পাশ থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

কাউন্সিলর হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

কাউন্সিলর হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

কাউন্সিলরকে হত্যার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা

কাউন্সিলরকে হত্যার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় কাউন্সিলর হত্যার ঘটনায় ৪ জন আটক

কুমিল্লায় কাউন্সিলর হত্যার ঘটনায় ৪ জন আটক

কুমিল্লায় এলোপাতাড়ি গুলিতে কাউন্সিলর সোহেল ও সহযোগীর মৃত্যু

কুমিল্লায় এলোপাতাড়ি গুলিতে কাউন্সিলর সোহেল ও সহযোগীর মৃত্যু

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ