জাতীয়

দক্ষিণের নদনদীতে বিপৎসীমার ওপর দিয়ে জোয়ার

দক্ষিণের নদনদীতে বিপৎসীমার ওপর দিয়ে জোয়ার
দক্ষিণের নদনদীতে বিপৎসীমার ওপর দিয়ে জোয়ার

ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে ঝোড়ো আবহাওয়া বিরাজ করছে। বুধবার (২০ মে) সকালে দক্ষিণাঞ্চলে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর দমকা হাওয়া বইছে। মোংলা ও পায়রা বন্দরকে ১০ নম্বর মহা বিপদসংকেত জারি করা হয়েছে।

ঝড়ের প্রভাবে নদ-নদীতে বিপৎসীমার ওপর দিয়ে জোয়ার প্রবাহিত হচ্ছে। বরগুনার তিনটি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে কয়েকটি গ্রামে। বেশ কয়েকটি স্থানের বাঁধ ঝুঁকিতে থাকায় ওসব এলাকার লোকজন আতঙ্কে আছেন।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণাঞ্চলের নদী-নদী পায়রা, বিষখালী, বলেশ্বর নদীতে স্বাভাবিক জোয়ারের ৩-৪ ফুট অধিক উচ্চতার জোয়ার বইছে। জোয়ারের তোড়ে বরগুনা সদর উপজেলার মাইঠা এলাকার বাঁধ ভেঙে জোয়ারের পানিতে আশপাশের গ্রাম প্লাবিত হচ্ছে। সকালে পায়রা নদীর অধিক উচ্চতার জোয়ারে এই বাঁধের অন্তত ২০ ফুট অংশ জুড়ে ভেঙে বিলীন হয়। এখানে নতুন একটি স্লুইস নির্মাণ করা হচ্ছে। এই স্লুইসের দুপাশের বাঁধ ভেঙে যায়। এরপর পানি ঢুকতে থাকলে এসব গ্রাম পানিতে প্লাবিত হয়।

মাইঠা এলাকার বাসিন্দা একজন বলেন, পানি ঢুকে পড়ায় এলাকার রবি ফসল খেত এরই মধ্যে প্লাবিত হয়ে গেছে। এখনো পানি ঢুকছে। এভাবে চলতে থাকলে এলাকার ঘরদোরে পানি ঢুকে পড়বে। এতে এলাকার কয়েক হাজার পরিবারকে সীমাহীন কষ্টের মধ্যে পড়তে হবে।

হেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া-জয়ালভাঙা এলাকার সাড়ে তিন কিলোমিটার বাঁধের এক কিলোমিটার নাজুক অবস্থায় থাকায় সেখানের বাসিন্দারাও আতঙ্কে আছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, পায়রা নদীতে এরই মধ্যে তিন থেকে চার ফুট পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে বেড়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা বাতাস বইছে। যে অবস্থা তাতে পানি আরও বাড়বে।

পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কায়সার আলম বলেন, এসব এলাকায় আমাদের প্রকৌশলী ও কারিগরি দল কাজ করছে। আরও কোথায় ঝুঁকিপূর্ণ বাঁধ আছে সেগুলোও আমরা খোঁজ-খবর নিচ্ছি।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা কার্যালয়ের পানি পরিমাপক মাহতাব হোসেন বলেন, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি জেলার ওপর দিয়ে প্রবাহিত পায়রা, বিষখালী, বলেশ্বর নদ-নদীতে বুধবার সকালে পুরো জোয়ার আসার আগেই বিপদসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

বরিশাল কার্যালয়ের পানি পরিমাপক আবদুর রহমান বলেন, কীর্তনখোলা বুধবার ১২টায় পুরো জোয়ার আসার আগেই স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে।

বরিশাল আবহাওয়াবিদ আনিসুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের নদ-নদী ও নিম্নাঞ্চল ৮ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাস হতে পারে। এ জন্য এসব এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ