জাতীয়

আমফানের প্রভাবে চরফ্যাশনে নিম্নাঞ্চল প্লাবিত

আমফানের প্রভাবে চরফ্যাশনে নিম্নাঞ্চল প্লাবিত
আমফানের প্রভাবে চরফ্যাশনে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলার চরফ্যাশন উপজেলার উপকূলীয় এলাকা ও বিচ্ছিন্ন চরাঞ্চল ঢালচর ইউনিয়ন এবং কুকরি-মুকরি ইউনিয়নের চর-পাতিলায় ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে শতশত গ্রাম।

এতে মুগ ডাল ,বাদাম,মরিচ ও হাজার,হাজার হেক্টর জমির কাঁচাপাকা ধানসহ বিভিন্ন ফসলাধি ডুবে গেছে। এছাড়াও গবাদি পশুসহ পানিবন্দি হয়েছে শত,শত মানুষ।

বৃহস্পতিবার (২০মে) দুপুরে দক্ষিণ আইচা থানায় ঝোরো বাতাসে গাছ ভেঙ্গে পড়ে মো, সিদ্দিকুর রহমান (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এদিকে উপজেলা প্রশাসনের নির্দেশে উপকূলীয় এলাকাসহ বিচ্ছিন্ন চরাঞ্চল থেকে সংলগ্ন সাইক্লোন সেল্টারে জোড়ো হয়েছে কয়েক হাজার নারী পুরুষ। এসব মানুষকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

গত বুধবার থেকেই দক্ষিণ আইচা থানার মানবিক টিমসহ সিপিপি’র সেচ্ছাসেবক ও বিভিন্ন সামাজিক সংঘঠনের কর্মীরা ঘূর্ণিঝড় আমফানের স্থানীয় সাইক্লোণ সেল্টার ও আশ্রয় কেন্দ্রে ঝুঁকিপূর্ণ এলাকাবাসীকে আশ্রয় নেয়ার জন্য প্রচার প্রচারণাসহ সাহায্য সহযোগীতা করছে বলে জানান উপজেলা সিপিপি কর্মকর্তা মোকাম্মেল হক। বুধবার (২০মে) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গুরি,গুরি বৃষ্টিসহ দমকা ঝরো বাতাসে মাদ্রাসাসহ বিভিন্ন ঘর বাড়ি বিধ্বস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, উপজেলার সকল জেলেরা সাগর ও নদী থেকে নিরাপদে উপকূলে ফিরেছেন। তবে নদী সংলগ্ন এলাকা চর মানিকা, চর কলমিতে কয়েকটি মৎস পুকুর ও ঘের জোয়ারের পানিতে ডুবে গেছে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন কুমার বসাক জানান, উপজেলার ২১টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রাথমিক চিকিৎসার জন্য ২১টি মেডিকেল টিম গঠন ও এম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও কন্ট্রোল রুমে সার্বক্ষনিক চিকিৎসক রয়েছেন। ঝড়ো বাতাসে গাছ ভেঙ্গে পড়ে বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন নিশ্চিত করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্ফানের ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রিন্স চার্লসের চিঠি

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

আম্পানে ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

খুলনায় বেড়িবাঁধ সংস্কার করছেন ক্ষতিগ্রস্তরা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

আরও দুই দিন ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

ঝড়ে অঙ্কুশের বাড়িও লণ্ডভণ্ড

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

মমতা ব্যানার্জিকে সহমর্মিতা জানাতে শেখ হাসিনার ফোন

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

আম্পানে পশ্চিমবঙ্গে মৃত বেড়ে ৮০

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

মমতার ডাকে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদী

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

পশ্চিমবঙ্গে আম্পানের তাণ্ডব, ১২ জনের প্রাণহানি

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

ঘূর্ণিঝড়ে আশঙ্কার তুলনায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে: কাদের

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ