জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

আগুন দ্রুত নেভানো নিয়ে শঙ্কা, নিহত বাড়ছে

ডিপোতে আগুন জ্বলছে
ডিপোতে আগুন জ্বলছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের আগুন সহসা পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছেন বন্দরনগরীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। রবিবার (৫ জুন) সকাল দশটার দিকে তার দেয়া তথ্য থেকে জানা গেছে, আগুন যেন বাইরে ছড়াতে না পারে তারা এখন পর্যন্ত সেই অব্স্থায় পৌছাতে পেরেছেন। তবে কাছে যেতে না পারায় শতভাগ নেভানোর প্রক্রিয়া শুরু করতে পারছেন না।

এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে ৬ থেকে ৭ ধরনের রাসায়নিক পদার্থ আছে। ২৫টি ইউনিট কাজ করছে। থেকে থেকে বিস্ফোরণ হচ্ছে। আমরা কাছে যেতে পারছি না। মালিকপক্ষকে এখনো পাইনি। কোন কনটেইনারে কী আছে সেটি বুঝতে পারছি না। কখন পুরোপুরি নেভানো সম্ভব হবে এখনই আমরা বলতে পারছি না।’

তিনি জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঢাকা থেকে একটা বিশেষ টিম ডাকা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোয়া দশটা পর্যন্ত এই দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর এক কোম্পানি সদস্য কাজে যোগ দিয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ৭০ কানি জায়গার ওপর কনটেইনার ডিপোটি অবস্থিত। শনিবার রাত আটটার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

"ভাইরে এহন ও পাইলাম না"

আগুন নেভাতে যোগ দিল সেনাবাহিনীও

আগুন নেভাতে যোগ দিল সেনাবাহিনীও

আগুন নেভানোর যুদ্ধে প্রাণ গেল ৫ ফায়ার ফাইটারের

আগুন নেভানোর যুদ্ধে প্রাণ গেল ৫ ফায়ার ফাইটারের

আগুন দ্রুত নেভানো নিয়ে শঙ্কা, নিহত বাড়ছে

আগুন দ্রুত নেভানো নিয়ে শঙ্কা, নিহত বাড়ছে

আগুন থামেনি, মালিকপক্ষের খোঁজ নেই

আগুন থামেনি, মালিকপক্ষের খোঁজ নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ