জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

আগুন নেভাতে যোগ দিল সেনাবাহিনীও

 আগুন নেভানোর অভিযানে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল
আগুন নেভানোর অভিযানে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন নেভানোর অভিযানে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

রবিবার (৫ জুন) সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন এসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনা, আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে, সে জন্য সেনাবাহিনীর ১৫০ থেকে ২০০ সদস্য অভিযানে অংশ নিচ্ছেন।’

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং কোর ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরা সুলতানা সাংবাদিকদের বলেন, ‘কন্টেইনার ডিপোটিতে হাইড্রোজেন পারঅক্সাইড রয়েছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। আমাদের কেমিক্যাল বিশেষজ্ঞরা ফায়ার সার্ভিস সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

বন্দরনগরীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ‘এখানে ৬ থেকে ৭ ধরনের রাসায়নিক পদার্থ আছে। ২৫টি ইউনিট কাজ করছে। থেকে থেকে বিস্ফোরণ হচ্ছে। আমরা কাছে যেতে পারছি না। মালিকপক্ষকে এখনো পাইনি। কোন কনটেইনারে কী আছে সেটি বুঝতে পারছি না। কখন পুরোপুরি নেভানো সম্ভব হবে এখনই আমরা বলতে পারছি না।’

তিনি জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঢাকা থেকে একটা বিশেষ টিম ডাকা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১১টা পর্যন্ত এই দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

"ভাইরে এহন ও পাইলাম না"

আগুন নেভাতে যোগ দিল সেনাবাহিনীও

আগুন নেভাতে যোগ দিল সেনাবাহিনীও

আগুন নেভানোর যুদ্ধে প্রাণ গেল ৫ ফায়ার ফাইটারের

আগুন নেভানোর যুদ্ধে প্রাণ গেল ৫ ফায়ার ফাইটারের

আগুন দ্রুত নেভানো নিয়ে শঙ্কা, নিহত বাড়ছে

আগুন দ্রুত নেভানো নিয়ে শঙ্কা, নিহত বাড়ছে

আগুন থামেনি, মালিকপক্ষের খোঁজ নেই

আগুন থামেনি, মালিকপক্ষের খোঁজ নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ