জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বিদ্যুতের ঘাটতি মেটাতে ভার্চুয়ালি অফিস

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিদ্যুতের ঘাটতি দূর করতে সরকারি-বেসরকারি অফিস ভার্চুয়ালি করার সিদ্ধান্ত হয়েছে। অফিস-আদালতের সময় কমানো নিয়েও আসতে পারে নতুন সিদ্ধান্ত।

সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, মুখ্যসচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের জানানো হয়েছে, মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে সারাদেশ। ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে জ্বালানি তেলের খরচ সাশ্রয় করতে সোমবার (১৮ জুলাই) থেকে সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ রাখারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গণমাধ্যমকর্মীদের জানান, সোমবার (১৮ জুলাই) থেকেই ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত করার পাশাপাশি মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে। বিশ্ব পরিস্থিতির উত্তরণ হলে আগের অবস্থানে ফিরে আসা হবে।

অফিসের বিষয়ে বলা হয়েছে, সরকারি অফিসগুলো ভার্চুয়ালি পরিচালনার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় সমন্বয় করবে। অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে; তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।

সরকারি অফিসগুলোতে কীভাবে সময় কমিয়ে আনা যায়, সেটাও ভাবা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ