জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

অফিসের সময় কমানোর সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

ফরহাদ হোসেন। ফাইল ছবি
ফরহাদ হোসেন। ফাইল ছবি

বিদ্যুৎ সংকটের এই সময়ে সরকারি-বেসরকারি অফিসের সময়সীমা কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (১৮ জুলাই) তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

সচিবালয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বের অনেক দেশ জ্বালানি ব্যয় কমাচ্ছে। ডিজেল অনেক চড়া দামে কেনার ফলে সমস্যা তৈরি হয়েছে। তাই ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা লোডশেডিংয়ে যাচ্ছি। অফিস টাইম কমানো, ওয়ার্ক ফ্রম হোম, অফিস ভবনে বিদ্যুৎ খরচ সীমিত করা হবে। এমাসের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে।’

প্রতিমন্ত্রী জানান, সচিবালয়েও অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় বন্ধে নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ‘বিদ্যুৎ সংকট সমাধানে’ মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক এক ঘণ্টা করে লোডশেডিং হবে।

তিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং হবে। আগেই সবাইকে জানিয়ে দেয়া হবে।’

প্রতিমন্ত্রী জানান, সাময়িক লোডশেডিংয়ের সময় সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানিয়েছেন, দেশে ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে।

করোনার অভিঘাতের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক করেছেন।

সরকারের তথ্য অনুযায়ী, সারাদেশে বিদ্যুতের যে চাহিদা রয়েছে, উৎপাদন হচ্ছে তার চেয়ে প্রায় ৯ শতাংশ কম, যা লোড ব্যবস্থাপনার (লোডশেডিং) মাধ্যমে সমন্বয় করতে হচ্ছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ