জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

আইসিটি টাওয়ারের এসি বন্ধের নির্দেশনা প্রতিমন্ত্রীর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

বিদ্যুৎ সাশ্রয়ে আইসিটি টাওয়ারের এসি বন্ধ রেখে কর্মকর্তাদের অফিস করার নির্দেশনা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে আটটার পরে অফিসে প্রবেশ করেই করিডোরের অপ্রয়োজনীয় সব লাইট বন্ধ করেন প্রতিমন্ত্রী। এরপর আইসিটি বিভাগের ১৫টি ফ্লোর এবং অফিসকক্ষ ঘুরে দেখেন।

অফিস, কিচেন, করিডরে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার হচ্ছে দেখে প্রত্যেকটি দপ্তরে ঘুরে ঘুরে অপ্রয়োজনীয় সব বৈদ্যুতিক বাল্ব ও এসি বন্ধের জন্য নির্দেশনা দেন তিনি। এসময় যেসব কক্ষে বাইরে থেকে আলো আসার ব্যবস্থা রয়েছে সেই কক্ষগুলোতে লাইট নিভিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করতে বলেন।

যেসব কক্ষে কেউ নেই সেগুলোর পাওয়ারও বন্ধ করে দেয়ার নির্দেশনা দেন তিনি। এসময় তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বলেন, ‘বিদ্যুৎ জাতীয় সম্পদ। করিডোরে কোনো লাইটের দরকার নেই। অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি ব্যবহার করার বিষয়ে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘আমরা হিসাব করে দেখেছি আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব।’

আইসিটি বিভাগের অন্যান্য খরচ কমিয়ে আনতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, অভ্যন্তরীণ মিটিংগুলোতে নাস্তা এবং খাওয়া-দাওয়ার ব্যয় কমিয়ে আনতে হবে। ব্যয় সাশ্রয়ে অভ্যন্তরীণ মিটিংগুলোতে নাস্তার বদলে শুধু পানি সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ