জাতীয়

লোডশেডিং কমবে অক্টোবর নাগাদ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, অক্টোবর নাগাদ লোডশেডিং কমে আসবে। চলমান পরিস্থিতি অন্তত আড়াই মাস থাকবে বলে ধারণা করছেন তিনি।

বৃহস্পতিবার (২১ জুলাই) গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

বিদ্যুৎ বিভাগ বলছে, ঢাকার বাইরে সংকটের পেছনে সঞ্চালন ও বিতরণ লাইনের সমস্যাও বড় বিষয়। চলমান পরিস্থিতি অন্তত আড়াই মাস থাকবে বলে ধারণা বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের। বললেন, এ বছরের মধ্যেই ভারতের আদানি গ্রুপ থেকে এক হাজার ছয়শ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে জাতীয় গ্রিডে। পাশাপাশি রামপালসহ দু’তিনটি কয়লা বিদ্যুৎকেন্দ্রও উৎপাদনে আনতে চেষ্টা করছে সরকার।

বিদ্যুৎখাতে সংকটের মূল কারণ গ্যাসের অভাব। স্পট মার্কেটে এলএনজি কেনা কঠিন হয়ে পড়েছে। তাই অনুসন্ধানের পাশাপাশি চেষ্টা চলছে ওয়ার্ক ওভার আর উন্নয়ন কূপ খনন করে নিজস্ব গ্যাসের উৎপাদন বাড়ানোর। পাশাপাশি, দীর্ঘমেয়াদী চুক্তিতে এলএনজি আমদানি বাড়াতেও চলছে নানা তৎপরতা।

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেছেন, আমরা আবারও কাতার যাচ্ছি। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কবে থেকে তারা আমাদের অতিরিক্ত এক মিলিয়ন টন এলএনজি সরবরাহ করতে পারবে সেটি নিশ্চিত করার জন্য। সিলেটে এখন যে কূপ খনন চলছে, সেটি অনুসন্ধানমূলক। আশা করি, আগামী ডিসেম্বরের মধ্যে ভালো ফলাফল পাবো।

এত সংকটের মাঝে আশাব্যঞ্জক খবর হচ্ছে, বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ