জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বছরের শেষে জ্বালানির দাম কমবে: সালমান এফ রহমান

সালমান এফ রহমান
সালমান এফ রহমান

চলমান বিদ্যুৎ সংকটের পেছনে মুদ্রাস্ফীতি ও ডলারের দাম ওঠানামাকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বছরের শেষ নাগাদ জ্বালানি তেলের দাম কমে আসবে। সেইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও কমবে।

সোমবার (২৫ জুলাই) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) সেলিব্রেটি হলে ‘জাতীয় ব্র্যান্ডিং: বিশ্বব্যাপী নতুন প্রতিভা এবং বিনিয়োগের আকর্ষণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি), ব্লুমবার্গ এলপি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ব্লুবার্গ মিডিয়া এলপির এপিসিএ মিডিয়া সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সুনিতা রাজন। আর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ব্লুমবার্গের আঞ্চলিক কৌশলের প্রধান অ্যান্ড্রু বগস।

প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, ‘অবিশ্বাস্য বা যাই বলুন না কেন, পদ্মা সেতুর উদ্বোধন আমাদের বড় অর্জন। কারণ যখন বিশ্বব্যাংক সেই প্রকল্প বন্ধ করে দেয়, তখন প্রধানমন্ত্রী বলেছিলেন পদ্মা সেতু নির্মণ করা হবে নিজস্ব তহবিলে। অনেকে এ বিষয়টা নিয়ে সংশয় ছিল। অনেক গুরুত্বপূর্ণ লোকজন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিল, পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হবে না। যখন আমরা পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করি, তখন অনেকেই বলেছিল যে, এ সেতুটি ভেঙে যাবে। কিন্তু আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি। আর প্রধানমন্ত্রী এ সেতু উদ্বোধন করেছেন। এ সেতু আমাদের জন্য গেম চেঞ্জার হতে যাচ্ছে। এটা বাংলাদেশের সাফল্যের গল্পগুলোর মধ্যে একটি। আর গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ নিজেকে বদলে ফেলেছে।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা মুদ্রাস্ফীতি ও ডলারের দাম ওঠানামার চ্যালেঞ্জ মোকাবেলা করছি। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে আমরা মুদ্রাস্ফীতির হার খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করি। একই সঙ্গে আমাদের টাকা থেকে ডলারের রেট খুব স্থিতিশীল ছিল। আর আমরা যেসব রোড শো করেছি সেখানে এ বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছি। কিন্তু দুর্ভাগ্যবশত গত দুই বা তিন মাস মূল্যস্ফীতি ও ডলারের দাম অস্থিতিশীল রয়েছে, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’

‘এ বছরের শেষ নাগাদ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসবে। এরকম অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থা আমাদের আর বেশিদিন দেখতে হবে না। বছরের শেষ নাগাদ জ্বালানি তেলের দাম কমে আসবে। জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও কমবে।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ