জাতীয়

লোডশেডিংয়ে চুরি-ছিনতাই রোধে টহল জোরদারের নির্দেশ ডিএমপির

 ফাইল ছবি
ফাইল ছবি

বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় গত ১৯ জুলাই থেকে চলছে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে। শিডিউলেও পরিবর্তন হচ্ছে প্রতিদিন। লোডশেডিংয়ের কারণে চুরি-ছিনতাই বা অন্যান্য অপরাধ প্রবণতা বাড়ার এখনো কোনো তথ্য পাওয়া না গেলেও এলাকাভিত্তিক টহল জোরদারের জন্য নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুন-২০২২ ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি। সভায় ডিএমপির সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির জন্য সরকার বা আমাদের দেশের সাধারণ মানুষ দায়ী নয়। তবে বিপদে পড়েছে দেশ। তাই পরিবর্তিত পরিস্থিতিতে দেশের স্বার্থে সবাইকে একযোগে ভূমিকা রাখতে হবে।

দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই কৃচ্ছসাধন করতে হবে। এ কারণে এসি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বানও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, থানা ও পুলিশ লাইন্স ব্যারাকসমূহে ফ্যান ও লাইট ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। সরকারি গাড়ি ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে।

সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ