জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলনে তোড়জোড়

বড়পুকুরিয়া কয়লা খনি
বড়পুকুরিয়া কয়লা খনি

বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলনে নজর দিচ্ছে সরকার। আগস্টের মাঝামাঝি থেকে কয়লা উত্তোলন শুরুর কথা থাকলেও তা আরও আগে শুরু হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার (২৭ জুলাই) থেকেই খনির নতুন কূপ থেকে পরীক্ষামূলক কয়লা উত্তোলন শুরু হচ্ছে। এর ফলে কয়লা সংকটের কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধের যে আশংকা তৈরি হয়েছিল তা আপাতত দুর হচ্ছে।

বড়পুকুরিয়া কয়লা খনির ১৩১০ নম্বর কূপে মজুত শেষ হয়ে যাওয়ায় নতুন কূপ থেকে কয়লা উত্তোলনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ প্রক্রিয়া শুরু হয় গত মে থেকে।

কর্মকর্তারা জানিয়েছেন, নতুন কূপ থেকে কয়লা উত্তোলন করতে হলে পুরাতন কূপ থেকে যন্ত্রপাতি নতুন কূপে স্থানান্তর করতে হয়। এ কাজে দুই থেকে তিন মাসের মতো সময় লাগে। এবার নতুন কিছু যন্ত্রপাতি আসার কারণেও নতুন কূপে কাজ শুরু করতে চার থেকে পাঁচ মাস সময় লাগার কথা ছিল। যন্ত্রপাতি স্থানান্তর ও নতুন কূপে স্থাপনের কাজ করছে চীনা কোম্পানি সিএমসি-এক্সএমসি।

নতুন কূপ থেকে আগস্টের মাঝামাঝি থেকে কয়লা উত্তোলন শুরুর কথা জানিয়েছিল চীনা কোম্পানিটি। কিন্তু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য কয়লার মজুত দ্রুত ফুরিয়ে আসছে। এতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রটি বন্ধের আশঙ্কা তৈরি হয়। দেশে জ্বালানি সংকটে উত্তরাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ এ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেলে বিদ্যুতের সংকট আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে।

এ ঝুঁকি এড়াতে সময়সীমার আগেই নতুন কূপ থেকে কয়লা উত্তোলন শুরু হচ্ছে।

আগামী এক সপ্তাহের মধ্যেই ১৩০৬ নম্বর কূপ থেকে কয়লা উত্তোলনে যেতে চায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)। বিসিএমসিএল সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে এরইমধ্যে চীনা ঠিকাদারি কোম্পানির সঙ্গে আলোচনা শেষ হয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

বুধবার রাজধানীতে লোডশেডিংয়ের সময়সূচি

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

সোমবার লোডশেডিং নেই ডিপিডিসি এলাকায়

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

ডিসেম্বর নাগাদ বিদ্যুতের সমস্যা থাকবে না: তথ্যমন্ত্রী

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

রোববার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

বিদ্যুৎ সাশ্রয়ে ব্র্যাকে সপ্তাহে একদিন হোম অফিস

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

মেগা চুরির কারণে লোডশেডিং: মির্জা ফখরুল

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

ডিপিডিসি এলাকায় রাখা হয়নি লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

শনিবার কোন এলাকায় কখন লোডশেডিং

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

বিদ্যুৎ খাতের অনিয়ম-দুর্নীতি রুখতে হবে: জিএম কাদের

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

লোডশেডিং বন্ধের দাবি দোকানমা‌লিক স‌মি‌তির

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ