রাজনীতি

সংশ্লিষ্ট খবর:

  • লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপণ জারি

  • লতিফ সিদ্দিকীর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: শেখ হাসিনা

  • লতিফ সিদ্দিকী-একে খন্দকার বয়স প্রতিবন্ধী: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

  • দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী

লতিফ গ্রেপ্তার না হলে বৃহস্পতিবার হরতাল

লতিফ সিদ্দিকী
লতিফ সিদ্দিকী

সাবেক ডাক-টেলিযোগাযোগ তথ্য ও প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বুধবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে ঢাকা ঘেরাওসহ বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে ইসলামী ঐক্যজোটের একাংশসহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন।

এদিকে, হজ ও তাবলিগ নিয়ে বিরুপ মন্তব্যকারী সাবেক এ মন্ত্রীকে বুধবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে হেফাজতে ইসলাম।

সোমবার দুপুরে চট্টগ্রামে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারী মাদ্রাসায় সংগঠনের আমির শাহ আহম্মদ শফী ও মহাসচিব জোনায়েদ বাবুনগরীর উপস্থিতিতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত নিয়েছে হেফাজত।

বৈঠক শেষে হেফাজত আমিরের প্রেস সচিব মুনির আহমেদ সংবাদবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, 'লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করার প্রতিবাদে আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। যদি বুধবারের মধ্যে তাকে গ্রেপ্তার না করা হয় তাহলে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করবে হেফাজত।'

এর আগে রোববার রাতে হেফাজতের আমির শাহ আহমদ শফী ও মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, 'ইসলামের মৌলিক ইবাদত হজ নিয়ে কটূক্তি ও মহানবী (সা.)-কে অবমাননাকারী স্বঘোষিত মুরতাদ আবদুল লতিফ সিদ্দিকী দেশে ফিরেছেন। তাকে গ্রেপ্তার করা হলে হরতালের হুমকি দেয়।

কৌশলে তাকে বাঁচানোর চেষ্টা করা হলে হেফাজতে ইসলাম দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে ঢাকা ঘেরাও ও লাগাতার হরতালের কর্মসূচিও দেয়া হবে জানান তারা।

একই হুমকি দিয়েছে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। রোববার রাতে দলের আমির চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করিম এক বিবৃতিতে বলেন, 'মহানবী (সা.)-এর প্রতি এই কটূক্তিকারী লতিফ সিদ্দিকী মুরতাদ হয়ে গেছে। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।' সরকারকে সতর্ক করে চরমোনাইয়ের পীর বলেন, 'লতিফ সিদ্দিকীকে বাঁচানোর কোনো অপচেষ্টা করবেন না। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির মুখোমুখি করুন। অন্যথায়, রাজধানী ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবো।

খেলাফতে মজলিস হুমকি দিয়েছে, সোমবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে আগামীকাল থেকে লাগাতার হরতাল দেয়া হবে। দলের বায়তুল মাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন রাতে এক বিবৃতিতে এ হুমকি দেন। ইসলামী ঐক্যজোট, খেলাফতে ইসলামীসহ বিভিন্ন ধর্মভিত্তিক দলও একই হুমকি দিয়েছে।

লতিফ সিদ্দিকীকে সোমবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে আগামীকাল মঙ্গলবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী যুবসেনা। রোববার রাতে সংগঠনের সদস্য সচিব নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরেন লতিফ সিদ্দিকী।

হজ নিয়ে বিতর্কিত মন্তব্য করে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্য পদ হারানো আবদুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে রোববার রাতে দেশে ফিরেছেন। তাকে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে বলে জানা গেছে।

এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে করে গতকাল রাত ৮টা ৪০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

গত সেপ্টেম্বরে নিউইয়র্কে এক সভায় হজ নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন লতিফ সিদ্দিকী। সমালোচনার মুখে মন্ত্রিসভা ও দলের সদস্য পদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মামলাও হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয় তার বিরুদ্ধে।

এদিকে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল লতিফ সিদ্দিকীর দেশের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ