আদালত

হাসেমসহ ৮ আসামি ৪ দিনের রিমান্ডে

হাসেমসহ ৮ আসামি ৪ দিনের রিমান্ডে
হাসেমসহ ৮ আসামি ৪ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সজিব গ্রুপের কারখানা হাশেম ফুডসের ভবনে অগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনায় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের আট কর্মকর্তাকে ৪ দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা খাতুন শনিবার বিকালে তাদের রিমান্ড আবেদন গ্রহণ করেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আটক আট কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। আদালত চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।

এর আগে শনিবার দুপুরে মামলার পর ওই আটজনকে গ্রেপ্তার করা হয় জানিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেছেন, তাদের ১০ দিনের জন্য রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের হাসেম ফুডস কারখানায় বৃহস্পতিবার অগ্নিকাণ্ড ঘটে, যাতে অর্ধ শতাধিক শ্রমিক-কর্মচারী প্রাণ হারিয়েছে। অগ্নিকাণ্ডের পর কারখানাটিতে ত্রুটিপূর্ণ অগ্নিনির্বাপন ব্যবস্থা, জরুরি নির্গমন পথে তালা লাগানোর বিষয়টি প্রকাশ পায়।

এর পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে শনিবার আটজনকে আসামি করে হত্যা মামলা হয় বলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন।

তিনি বলেন, আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ এনে ৩০২সহ কয়েকটি ধারায় এই মামলা হয়। / ইন্ডি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

রূপগঞ্জে আগুন: তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ

রূপগঞ্জে আগুন: তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ

রূপগঞ্জ ট্রাজেডি: আজ আরও ২১ লাশ হস্তান্তর

রূপগঞ্জ ট্রাজেডি: আজ আরও ২১ লাশ হস্তান্তর

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ডিএনএ টেস্টে ৪৫ জনের পরিচয় শনাক্ত

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ডিএনএ টেস্টে ৪৫ জনের পরিচয় শনাক্ত

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মালিক আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মালিক আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার মামলা তদন্তে সিআইডি

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার মামলা তদন্তে সিআইডি

হাসেম ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে, ২ জনের জামিন

হাসেম ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে, ২ জনের জামিন

রূপগঞ্জ ট্রাজেডি: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন

রূপগঞ্জ ট্রাজেডি: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন

সজীব গ্রুপের চেয়ারম্যান, এমডি ও সিইওসহ গ্রেপ্তার ৮

সজীব গ্রুপের চেয়ারম্যান, এমডি ও সিইওসহ গ্রেপ্তার ৮

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ষষ্ঠ তলায় তল্লাশি অভিযান শুরু

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ষষ্ঠ তলায় তল্লাশি অভিযান শুরু

রূপগঞ্জ ট্রাজেডি: নিহতের প্রত্যেক পরিবার পাবে ২ লাখ টাকা

রূপগঞ্জ ট্রাজেডি: নিহতের প্রত্যেক পরিবার পাবে ২ লাখ টাকা

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ