আদালত

সংশ্লিষ্ট খবর:

  • রূপগঞ্জে কারখানায় আগুনে অন্তত ৫০ জনের মৃত্যু

হাসেম ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে, ২ জনের জামিন

রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে ঢামেকে আরও ১ জনের মৃত্যু
রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে ঢামেকে আরও ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় আগুনে পুড়ে ৫২ শ্রমিক নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড শেষে কোম্পানীর চেয়ারম্যান ও সহ-ব্যবস্থাপনা পরিচালকসহ ৬ আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় কোম্পানির চেয়ারম্যানের দুই ছেলে তাওসিফ ইব্রাহিম ও তানজিম ইব্রাহিমকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত

উক্ত মামলায় ছয় আসামিকে কারাগারে এবং দুই আসামির জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের নিবন্ধন কর্মকর্তা ইন্সপেক্টর আসাদুজ্জামান।

আদালতের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, সেজান জুসের কারখানায় লাগা আগুনে ৫২ শ্রমিক পুড়ে মারা যাওয়ার ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন বাদি হয়ে রুপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যান আবুল হাসেম, সহ-ব্যবস্থাপনা পরিচালক হাসিব বিন হাসেম (সজিব), ডিরেক্টর তারেক ইব্রাহিম সতেজ, ডিরেক্টর তাওসিফ ইব্রাহিম শীতল, ডিরেক্টর তানজিম ইব্রাহিম, সিও শাহান শাহ আজাদ, ডিজিএম মামুনুর রশিদ, ও অ্যাডমিন সালাউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আট আসামিকে আদালতে হাজির করে। আদালত উভয় পক্ষের শুনানী শেষে দুই আসামি ডিরেক্টর তাওসিফ ইব্রাহিম শীতল, ডিরেক্টর তানজিম ইব্রাহিমকে জামিন প্রদান করেন এবং বাকি ছয় আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

৪ দিনের পুলিশ রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হলে আসামিপক্ষের আইনজীবী তাদের জামিন আবেদন করেন। মাননীয় আদালত শুনানি শেষে তাওসীফ ইব্রাহিম ও তানজীম ইব্রাহীম কে জামিন দেন এবং অপর ৬ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

রূপগঞ্জে আগুন: তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ

রূপগঞ্জে আগুন: তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ

রূপগঞ্জ ট্রাজেডি: আজ আরও ২১ লাশ হস্তান্তর

রূপগঞ্জ ট্রাজেডি: আজ আরও ২১ লাশ হস্তান্তর

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ডিএনএ টেস্টে ৪৫ জনের পরিচয় শনাক্ত

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ডিএনএ টেস্টে ৪৫ জনের পরিচয় শনাক্ত

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মালিক আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মালিক আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার মামলা তদন্তে সিআইডি

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার মামলা তদন্তে সিআইডি

হাসেম ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে, ২ জনের জামিন

হাসেম ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে, ২ জনের জামিন

রূপগঞ্জ ট্রাজেডি: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন

রূপগঞ্জ ট্রাজেডি: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন

সজীব গ্রুপের চেয়ারম্যান, এমডি ও সিইওসহ গ্রেপ্তার ৮

সজীব গ্রুপের চেয়ারম্যান, এমডি ও সিইওসহ গ্রেপ্তার ৮

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ষষ্ঠ তলায় তল্লাশি অভিযান শুরু

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ষষ্ঠ তলায় তল্লাশি অভিযান শুরু

রূপগঞ্জ ট্রাজেডি: নিহতের প্রত্যেক পরিবার পাবে ২ লাখ টাকা

রূপগঞ্জ ট্রাজেডি: নিহতের প্রত্যেক পরিবার পাবে ২ লাখ টাকা

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ