জেলার খবর

সংশ্লিষ্ট খবর:

  • রূপগঞ্জে কারখানায় আগুনে অন্তত ৫০ জনের মৃত্যু

  • রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ষষ্ঠ তলায় তল্লাশি অভিযান শুরু

  • রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মালিক আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ডিএনএ টেস্টে ৪৫ জনের পরিচয় শনাক্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড কারখানায় অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক শাখা। বাকি অজ্ঞাত তিন মৃতের পরিচয় নির্ধারণের কাজ চলতি সপ্তাহেই শেষ হবে।

ডিএনএ পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট হাতে আসলেই সিআইডি পুলিশ মরদেহগুলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে। জেলা প্রশাসন সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের টাকাসহ লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, আগুনে পোড়া ৪৮টি লাশের পরিচয় শনাক্ত করতে নিহতদের পরিবারের ৬৬ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। মৃতদের মধ্যে ৪৫ জনের লাশ শনাক্ত করতে সক্ষম হয়েছি। বাকি তিনজনের লাশ শনাক্তের কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যে বাকি তিনজনের লাশ শনাক্তের প্রক্রিয়া শেষ করেই জেলা প্রশাসনের কাছে দ্রুততম সময়ের মধ্যে লাশ হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, সিআইডির ফরেনসিক বিভাগ লাশের পরিচয় শনাক্ত করেছে কিনা বিষয়টি আমাকে এখনও জানানো হয়নি। তবে সিআইডি যদি ডিএনএ টেস্টের মাধ্যমে সবার পরিচয় শনাক্ত করে আমাদের কাছে হস্তান্তর করে, তাহলে আমরা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেগুলো বুঝে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবো। লাশ দাফনের জন্য নিহত ব্যক্তির পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

রূপগঞ্জে আগুন: তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ

রূপগঞ্জে আগুন: তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ

রূপগঞ্জ ট্রাজেডি: আজ আরও ২১ লাশ হস্তান্তর

রূপগঞ্জ ট্রাজেডি: আজ আরও ২১ লাশ হস্তান্তর

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ডিএনএ টেস্টে ৪৫ জনের পরিচয় শনাক্ত

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ডিএনএ টেস্টে ৪৫ জনের পরিচয় শনাক্ত

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মালিক আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মালিক আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার মামলা তদন্তে সিআইডি

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার মামলা তদন্তে সিআইডি

হাসেম ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে, ২ জনের জামিন

হাসেম ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে, ২ জনের জামিন

রূপগঞ্জ ট্রাজেডি: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন

রূপগঞ্জ ট্রাজেডি: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন

সজীব গ্রুপের চেয়ারম্যান, এমডি ও সিইওসহ গ্রেপ্তার ৮

সজীব গ্রুপের চেয়ারম্যান, এমডি ও সিইওসহ গ্রেপ্তার ৮

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ষষ্ঠ তলায় তল্লাশি অভিযান শুরু

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ষষ্ঠ তলায় তল্লাশি অভিযান শুরু

রূপগঞ্জ ট্রাজেডি: নিহতের প্রত্যেক পরিবার পাবে ২ লাখ টাকা

রূপগঞ্জ ট্রাজেডি: নিহতের প্রত্যেক পরিবার পাবে ২ লাখ টাকা

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ