জেলার খবর

রূপগঞ্জে আগুন: তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড কারখানায় অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড এন্ড বেভারেজ কোম্পানী (সেজান জুস) কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে কারখানার মালিকের অনিয়মসহ সরকারি সংস্থার গাফিলতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এই প্রতিবেদনে ২০টি সুপারিশ করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) রাত সাড়ে আটটার দিতে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই কারখানার পরিবেশ অধিদপ্তরের সদন ছিলো না, বিল্ডিং কোর্ড ছিলো না, ফায়ার সার্ভিসের এনওসি পাওয়া যায়নি। সেই সাথে ফায়ার সেফটি ছিলো না- এসব বিষয়সহ আরও কয়েকটি বিষয়ে কারখানার মালিকের অনিয়ম পাওয়া গেছে তদন্তে।

জেলা প্রশাসক বলেন, প্রতিটি ডিপার্টমেন্ট যদি ঠিকঠাকভাবে মনিটরিং করতো, তাহলে সেখানে শিশু শ্রম থাকতো না, বিল্ডিং কোর্ডের অসঙ্গতি থাকতো না, ফায়ার সেফটি ব্যবস্থা পর্যাপ্ত থাকতো। তাদের মনিটরিংয়ের কমতি আছে।

তিনি আরও জানান, তাদের সুপারিশে শিশু শ্রম বন্ধ করা, নিহতদের শ্রম আইন অনুসারে ২ লাখ টাকা এবং যারা আহত হয়েছে তাদের আড়াই লাখ টাকা করে মালিক পক্ষ থেকে প্রদান, বিল্ডিং কোড মানা, অগ্নি নিবার্পন যন্ত্র আরও বেশি রাখা এবং প্রশিক্ষিত অগ্নিনিবার্পন দল কারখানায় রাখার সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জুলাই রূপগঞ্জের হাসেম ফুডস কারখানায় আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যু হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

রূপগঞ্জে আগুন: তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ

রূপগঞ্জে আগুন: তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ

রূপগঞ্জ ট্রাজেডি: আজ আরও ২১ লাশ হস্তান্তর

রূপগঞ্জ ট্রাজেডি: আজ আরও ২১ লাশ হস্তান্তর

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ডিএনএ টেস্টে ৪৫ জনের পরিচয় শনাক্ত

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ডিএনএ টেস্টে ৪৫ জনের পরিচয় শনাক্ত

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মালিক আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মালিক আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার মামলা তদন্তে সিআইডি

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার মামলা তদন্তে সিআইডি

হাসেম ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে, ২ জনের জামিন

হাসেম ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে, ২ জনের জামিন

রূপগঞ্জ ট্রাজেডি: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন

রূপগঞ্জ ট্রাজেডি: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে আবেদন

সজীব গ্রুপের চেয়ারম্যান, এমডি ও সিইওসহ গ্রেপ্তার ৮

সজীব গ্রুপের চেয়ারম্যান, এমডি ও সিইওসহ গ্রেপ্তার ৮

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ষষ্ঠ তলায় তল্লাশি অভিযান শুরু

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ষষ্ঠ তলায় তল্লাশি অভিযান শুরু

রূপগঞ্জ ট্রাজেডি: নিহতের প্রত্যেক পরিবার পাবে ২ লাখ টাকা

রূপগঞ্জ ট্রাজেডি: নিহতের প্রত্যেক পরিবার পাবে ২ লাখ টাকা

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ