বিনোদন

'তালাশ' সিনেমার আয় যাবে বানভাসিদের কাছে

'তালাশ' সিনেমা
'তালাশ' সিনেমা

দেশে বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তালাশ’ টিম। বন্যার্তদের সহায়তায় নিয়েছেন তারা এক ব্যতিক্রমী উদ্যোগ। তাদের টিকিট বিক্রির টাকা যাচ্ছে বানভাসিদের কাছে।

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। শহরের ২০টি এলাকাসহ প্লাবিত হয়েছে পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল। এতে জেলার একেকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।

ইতোমধ্যেই উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে সেখানকার মানুষজন। ক্রমশ অবনতি হচ্ছে পরিস্থিতির। এরইমধ্যে বাংলাদেশের নামকরা সব সেলিব্রেটিরা এগিয়ে আসছেন যে যার মতো করে।

এবার সেই বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তালাশ’ টিম। বন্যার্তদের সহায়তায় নিয়েছেন তারা এক ব্যতিক্রমী উদ্যোগ।

বর্তমানে সিনেমার প্রচারে বগুড়ায় অবস্থান করছেন ‘তালাশ’ সিনেমার প্রযোজক, পরিচালক, নায়ক-নায়িকাসহ অনেকেই। সেখান থেকে সিনেমার পরিচালক সৈকত নাসির গণমাধ্যমে জানিয়েছেন, ‘সিলেটের মানুষ আজ বিপদে। সেখানকার বেশির ভাগ মানুষ বন্যায় বাড়িঘরসহ অনেক কিছু হারিয়েছেন। তাদের খাদ্যের সমস্যা দেখা দিয়েছে।

এ ছাড়া তিনি বলেন, ‘তালাশ সিনেমার আয়ের একটা অংশসহ সিনেমাটির টিমের সবাই ব্যক্তিগতভাবে টাকা দিয়ে একটি ফান্ড করছি। সেই ফান্ড নিয়ে আমরা শিগগিরই সিলেটে রওনা হব।’

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর  ফসলি জমি

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ