জাতীয়

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

টাঙ্গাইলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তলিয়ে যাচ্ছে ফসলি জমি। জানা যায়, ইতোমধ্যে সাতটি উপজেলার ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) টাঙ্গাইল কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুন) সকাল ৯টার দিকে যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬২ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

কৃষি বিভাগ গণমাধ্যমকে জানায়, টাঙ্গাইল সদর উপজেলা, বাসাইল, নাগরপুর, কালিহাতী, ভূঞাপুর, গোপালপুরসহ সাতটি উপজেলায় আউশ, পাট, সবজি, তিল, বুনা আমনের প্রায় ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। পানি আরও বেড়ে গেলে নিমজ্জিত ফসলের জমির পরিমাণও বাড়বে।

কৃষি সম্প্রসাধরণ অধিদপ্তর জানায় , যদি এক সপ্তারের মধ্যে পানি নেমে যায় তাহলে আংশিক ক্ষতি হবে। তবে পানি সরে গেলে সঠিক ক্ষতির পরিমাণ জানা যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর  ফসলি জমি

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ