জাতীয়

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য আরও এক হাজার ৮০০ টন চাল, দেড় কোটি টাকা এবং ২৪ হাজার প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দিয়েছে সরকার।

বুধবার (২২ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মানবিক সহায়তা হিসেবে সিলেট জেলার জন্য ৬০০ টন চাল এবং ১০ হাজার প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার, সুনামগঞ্জ জেলায় ৪০০ টন চাল এবং ১০ হাজার প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার, হবিগঞ্জ জেলায় ১০০ টন চাল, ২০ লাখ নগদ টাকা এবং দুই হাজার প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার, মৌলভীবাজার জেলায় ২০০ টন চাল এবং ৫০ লাখ নগদ টাকা, নেত্রকোনা জেলায় ২০০ টন চাল এবং ৫০ লাখ নগদ টাকা, কুড়িগ্রাম জেলায় ২০০ টন চাল এবং ২০ লাখ নগদ টাকা এবং জামালপুর জেলায় ১০০ টন চাল, ১০ লাখ নগদ টাকা এবং দুই হাজার প্যাকেট খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে দেশের ১১টি জেলায় সাম্প্রতিক বন্যায় মানবিক সহায়তা হিসেবে জেলা প্রশাসকদের অনুকূলে ১৭ মে থেকে ২০ জুন পর্যন্ত দুই হাজার ২২০ টন চাল, তিন কোটি ৮৬ লাখ টাকা এবং ৭১ হাজার প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেয়া হয়।

বরাদ্দ করা নগদ টাকা শুধুমাত্র আপদকালীন বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সম্প্রতি দেশের মধ্যে ভারি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানিতে দেশের উত্তর-পশ্চিম ও উত্তরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে লাখ লাখ মানুষ। তবে এখন বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর  ফসলি জমি

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ