জাতীয়

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

 ফাইল ছবি
ফাইল ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ বানভাসি মানুষের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, মাত্র ১২ ঘণ্টার মধ্যে সিলেট-সুনামগঞ্জসহ দেশের অনেক জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানিবন্দি মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এই দুর্যোগ মোকাবিলা করতে পুলিশ বানভাসি মানুষদের পাশে ছিল, আছে এবং থাকবে।

বুধবার (২২ জুন) লালমনিরহাটের হাতীবান্ধায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দেশের প্রথম বাংলাদেশ পুলিশ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পৃথিবীতে অনেক দেশ আছে যাদের গর্ব করার মতো কিছুই নেই, বাংলাদেশে গর্ব করার মতো অনেক কিছু রয়েছে। আমরা বলতে পারি পদ্মা সেতু আমাদের সাহসিকতার একটি উদাহরণ। পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মার ওপর সেতু করা কাল্পনিক বিষয় ছিল, যা প্রধানমন্ত্রীর হাত ধরে বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতু বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে।

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ ও পতাকা পেয়েছি। স্বাধীনতার ৫০ বছর পর ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ পেয়েছি। করোনা না এলে এতদিনে ক্ষুধাকে জাদুঘরে রেখে দেওয়া হতো। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশকে দেখেছি, চৈত্র মাসে ভাত খাওয়ার কথা চিন্তাই করা যেত না। কচু-শাক খেয়ে দিন কাটাত মানুষ। সেই বাংলাদেশ এখন আর নেই। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, যা আজ বাস্তবায়ন হয়েছে।

এর আগে পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশ জাদুঘরের ফলক উন্মোচন করেন। পরে বাংলাদেশ পুলিশ জাদুঘর ও পুলিশ শিশুগ্যালারী পরিদর্শন করে হাতীবান্ধা থানা ভবনে গাছের একটি চারা রোপণ করেন। এ সময় তিনি পুলিশ নারী ব্যারাক ও পুলিশ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন। পরে দহগ্রাম-আঙ্গরপোতা পরিদর্শন শেষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠক করে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর  ফসলি জমি

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ