জাতীয়

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

মাছ ধরার দৃশ্য। ছবি: সংগৃহীত
মাছ ধরার দৃশ্য। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যার ভেতর কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই যুবক মারা গেছেন।

বুধবার উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ও রূপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাচালং মন্দিরপাড়া এলাকার কালাধন চাকমার ছেলে সুকর চাকমা (৩২) এবং রূপকারী এলাকার গোলাছড়ি গ্রামের শ্রিবক্স চাকমার ছেলে চিরজ্যোতি চাকমা (৪২)।

স্থানীয়রা জানান, তারা দুজনেই বুধবার মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল সারা দিন অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৬টায় রূপকারী ইউনিয়নের বিজয়ঘাট এলাকায় সুকর চাকমা ও গোলাছড়ি এলাকায় চিরজ্যোতি চাকমার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মারিশ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন চাকমা ও সাজেক ইউনিয়ন পরিষদের সচিব ফালঘুন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

এ ছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে লোকজনকে সচেতন ও সতর্ক করা হয়েছে, আর যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর  ফসলি জমি

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ