বিনোদন

অসুস্থতা নিয়েও ত্রাণ দিচ্ছেন তাশরীফ

তাশরীফ
তাশরীফ

সিলেট বন্যা কবলিত এলাকায় কাজ করতে গিয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন ‘কুঁড়েঘর’ব্যান্ডের তরুণ গায়ক তাশরীফ। শরীর ব্যথায় ভুগছেন তিনি। তারপরও পেইন কিলার খেয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে ১৬ লাখ টাকার তহবিল গঠন করে বন্যাকবলিত মানুষদের সাহায্য করছেন তারা। আপাতত বন্যা কবলিতদের শুকনো খাবার-মুড়ি, বিশুদ্ধ পানি, গুড়, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ফিটকিরিসহ আরও কিছু প্রয়োজনী জিনিস প্যাকেট করে দুর্যোগ কবলিতদের মাঝে পৌঁছে দিচ্ছেন তারা।

এই মানবিক কার্যক্রমে আজ সোমবার (২০ জুন) থেকে তাশরীফকে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী। তাশরীফের এসব ত্রাণ মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করছেন তারা। এ ছাড়া সেখানে তার সঙ্গে অবস্থান করা তাশরীফ স্কোয়াডের সদস্যদেরও সেনাবাহিনী নানাভাবে সহায়তা করছে বলে জানিয়েছেন তাশরীফ।

সোমবার সকালে নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘আজ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাপোর্ট পেতে যাচ্ছি আমরা। আমরা কৃতজ্ঞ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি।’ এরপর সেনাবাহিনীর সঙ্গে ত্রাণ গাড়িতে তোলার কাজ করছেন এমন একটি ভিডিও প্রকাশ করেন তিনি।

এদিকে টানা এক সপ্তাহ বন্যা কবলিত এলাকায় কাজ করতে গিয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন তাশরীফ। শরীর ব্যথায় ভুগছেন তিনি। তারপরও পেইন কিলার খেয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। বন্যা দুর্গত একটি মানুষকেও যদি সাহায্য করতে পারেন সেটিই এখন তার কাছে বড় বলে জানিয়েছেন এই তরুণ।

উল্লেখ্য, তরুণ সংগীতশিল্পী তাশরীফ খান। নিজের গড়া ব্যান্ড ‘কুঁড়েঘর’সহ এরইমধ্যে নতুন প্রজন্মের কাছে বেশ পরিচিতি পেয়েছেন। তার প্রতিটি গানই প্রকাশের পর দ্রুত সাড়া ফেলে সামাজিক মাধ্যমে। পাশাপাশি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বন্যায় মাছ ধরতে গিয়ে দুই যুবকের মৃত্যু

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বানভাসি মানুষের পাশে পুলিশ ছিলো, আছে, থাকবে: আইজিপি

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

বন্যার্তদের জন্য আরও চাল-টাকা-খাবার বরাদ্দ

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর  ফসলি জমি

তলিয়ে গেছে ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

যমুনার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

তিস্তার পানিতে বিপর্যস্ত নীলফামারীর ৭ হাজার মানুষ

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

জৈন্তাপুরে বানভাসিদের ‘সব হারানোর’ হাহাকার

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

সারাদেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

স্রোতে ভেসে এলো মা-ছেলের মরদেহ

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ