অর্থনীতি

সংশ্লিষ্ট খবর:

  • পারিবারিক বাজেটে নেতিবাচক প্রভাব

  • সামাজিক নিরাপত্তা-কল্যাণ খাতে বাজেট বাড়ানোর প্রস্তাব

  • প্রথমবারের মতো ছিটমহলবাসীর জন্য বাজেট

  • কর্মীদের দক্ষতা উন্নয়নের কার্যক্রম হাতে নেয়া হয়েছে

  • আলোর মুখ দেখলো ‘শিশু বাজেট’

২,৯৫,১০০ কোটি টাকার বাজেট পেশ

৭% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সংসদে ২০১৫-১৬ অর্থবছরের ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বেলা ৩টা ৩৫ মিনিট থেকে তিনি বাজেট বক্তৃতা শুরু করে রাত সাড়ে ৮টায় শেষ করেন।

বাজেট পেশের আগে প্রথমেই সংসদের কাছে অনুমতি চান অর্থমন্ত্রী। পরে স্পিকার সম্মতি দিলে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি।

২০১৫-১৬ অর্থবছরের জন্য অনুমোদিত প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ লাখ ৮ হাজার ৭৭০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে আয় ধরা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। এছাড়া এনবিআর বহির্ভূত সূত্র থেকে কর রাজস্ব ধরা হয়েছে ৫ হাজার ৮৭৪ কোটি টাকা। আর কর বহির্ভূত খাত থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ২৬ হাজার ১৯৯ কোটি টাকা।

মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭% নির্ধারণ করে প্রস্তাবিত বাজেটে অনুন্নয়ন রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৫৫৯ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২ হাজার ৫৫৯ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৯৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা জিডিপির ৫.৭%।

প্রস্তাবিত বাজেটে সার্বিক ঘাটতি দেখানো হয়েছে ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা, যা জিডিপির ৫%। এ ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস থেকে ৩০ হাজার ১৩৪ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ৫৬ হাজার ৫২৩ কোটি টাকা সংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। এ বিবেচনায় এ অর্থবছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬.২% নির্ধারণ করা হয়েছে।

অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ৩৮ হাজার ৫২৩ কোটি ঋণ নেয়া হবে বলে উল্লেখ কর হয়েছে।

এদিকে, ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা ৩০ হাজার বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার এবং নারীদের ক্ষেত্রে ৩ লাখ টাকা করা হয়েছে।

এর আগে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বিশেষ এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ মন্ত্রিসভার সদস্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ