আন্তর্জাতিক

আফগানিস্তানে অন্তর্বর্তী সরকারের প্রধান জালালি

আলী আহমদ জালালি / TASS
আলী আহমদ জালালি / TASS

দুই দশকের দীর্ঘ যুদ্ধের পর আবারও ক্ষমতায় ফিরছে আফগানিস্তানের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান। ইতিমধ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিতে শুরু করেছে আফগান সরকার। এদিকে জার্মানিতে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত আলী আহমদ জালালিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিবিসি জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর’ করতে চাইছে সরকার।

স্থানীয় গণমাধ্যম বলছে, তালেবান যোদ্ধারা সরকারের কাছ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অংশ নিতে প্রেসিডেন্ট প্যালেসে গেছেন।

আলী আহমদ জালালি কাবুলে জন্মগ্রহণ করলেও মার্কিন নাগরিক হিসেবে ১৯৮৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাস করেন। ২০০৩ সালে জালালি আফগানিস্তানে ফিরে এসে ট্রানজিশনাল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হন। ২০০৪ সালে তিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে পুনর্নিযুক্ত হন এবং সেপ্টেম্বর ২০০৫ পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।

জালালি সেনাবাহিনীর সাবেক কর্নেল ছিলেন এবং সোভিয়েত আক্রমণের সময় পেশোয়ারে আফগান প্রতিরোধ সদর দফতরের শীর্ষ উপদেষ্টাও ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে: ওয়াশিংটন

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে: ওয়াশিংটন

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে

আজ শপথ নিচ্ছে তালেবান সরকার

আজ শপথ নিচ্ছে তালেবান সরকার

আফগানিস্তানকে ২৬৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আফগানিস্তানকে ২৬৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ