আন্তর্জাতিক

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

তালেবান নেতৃবৃন্দ
তালেবান নেতৃবৃন্দ

আড়ালে থাকা তালেবানের্র সর্বোচ্চ নেতা মঙ্গলবার বলেছেন, আফগানিস্তানের নবগঠিত সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে। ইসলামি কট্টরপন্থী এ গ্রুপ দ্রুত দেশটির ক্ষমতা দখলের পর তার প্রথম বার্তায় তিনি এমন কথা বললেন। খবর এএফপি’র।

ইংরেজি ভাষায় দেয়া এক বিবৃতিতে হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, ‘আমি সকল দেশবাসীকে নিশ্চিত করছি যে নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশে ইসলামি শাসন এবং শরীয়াহ আইন অনুসরণ করার ব্যাপারে কঠোরভাবে কাজ করবেন।’ এই নেতা কখনো জনসম্মুখে আসেননি।

আখুন্দজাদা আফগানদের বলেন, নতুন নেতৃত্ব ‘দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন’ নিশ্চিত করবে।

তিনি আরো বলেন, ‘লোকজনের দেশ ত্যাগ করার চেষ্টা করা উচিত হবে না।’

আখুন্দজাদা বলেন, ‘কোন ব্যক্তির সাথে ইসলামিক আমিরাতের কোন সমস্যা নেই।’

‘আপনারা সকলে এ শাসন ব্যবস্থা ও আফগানিস্তানকে শক্তিশালী করতে অংশগ্রহণ করবেন এবং এভাবে আমরা আমাদের যুদ্ধবিধ্বস্ত দেশকে পুন:গঠিত করবো।’

ধর্মীয় ছুটি চলাকালে দেয়া এ বার্তায় আখুন্দজাদার পাবলিক প্রোফাইলের ব্যাপারে তেমন কিছুই বলা হয়নি।

তালেবান গ্রুপ ক্ষমতা গ্রহণের পর তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘তিনি কান্দাহারে রয়েছেন।’

অপর এক মুখপাত্র বলেন, আখুন্দজাদার ‘শিগগিরই’ জনসম্মুখে আসার কথা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে: ওয়াশিংটন

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তালেবানের সাথে আলোচনা শুরু করবে: ওয়াশিংটন

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

‘আঞ্চলিক স্থিতিশীলতার’ ব্যাপারে তালেবানের সাথে কাজ করবে রাশিয়া, চীন ও ইরান

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

অবশেষে আখুন্দজাদার মৃত্যুর কথা স্বীকার তালেবানের

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে

তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে

আজ শপথ নিচ্ছে তালেবান সরকার

আজ শপথ নিচ্ছে তালেবান সরকার

আফগানিস্তানকে ২৬৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আফগানিস্তানকে ২৬৩ কোটি টাকার জরুরি সহায়তা দিচ্ছে চীন

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

আফগানিস্তানের নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে: তালেবান

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

পাঞ্জশিরে উড়ছে তালেবানের পতাকা

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

আফগানিস্তানের শেষ প্রদেশ পানশিরও দখল করল তালেবান

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

কর্মজীবী নারীদের সাময়িকভাবে ঘরে থাকার অনুরোধ তালেবানের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ